হুগলি,৮ মে:- ঘট পুজোর মধ্যে দিয়ে সমপন্ন হচ্ছে এবারের কোন্নগরের বিখ্যাত শকুন্তলা কালি পুজো।লক ডাউনের কারণে শনিবার ঘট পুজোর মধ্যে দিয়েই হচ্ছে ১৩১ বছরের প্রাচীন শকুন্তলা কালি পুজো।এই পুজো শুধু হুগলি জেলার মধ্যেই নয় রাজ্যের মধ্যে বিখ্যাত পুজো গুলোর মধ্যে একটি।এই পুজো উপলক্ষে কোন্নগরে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ।কিন্তু এবার লক ডাউনের ফলে পুলিশের ঘেরাটোপে ঘট পুজোর মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে এই প্রাচীন পুজো।প্রত্যেকবার এই পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে ওঠে কোন্নগরের মানুষ।আগের দিন থেকে জল ঢালা তারপর বেশ কিছুদিন ধরে এই পুজো উপলক্ষে বসে মেলা। কিন্তু লক ডাউনের ফলে এবার আর সে সব না হওয়ায় মনে বিষাদ কোন্নগর বাসীর। বাড়িতে থেকেই মায়ের কাছে প্রার্থনার আবেদন জানান পুজো কমিটির সদস্যরা।
Related Articles
জন্ডিসের প্রকোপ বাড়ছে বালিতে।
হাওড়া, ১૧ মার্চ:- বালি পৌরসভার কিছু এলাকায় জন্ডিসের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই বালির ৯ এবং ১১ এই দুটি ওয়ার্ড থেকেই প্রায় ৭২ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বালি পৌরসভার প্রশাসককে ডেপুটেশন দিল সিপিআইএম। শুক্রবার সকালে সিপিআইএমের তরফ থেকে বালির পৌর প্রশাসকের কাছে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। তাদের অভিযোগ, বালির দুটি ওয়ার্ডে জন্ডিসের […]
মন্ত্রীত্বের পাশাপাশি আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে।
কলকাতা, ২৮ জুলাই:- মন্ত্রীত্বের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় কে আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন।তিনি জানান দলের সমস্ত পদ পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছাড়াও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক, […]
প্রকাশ্যে এল আইপিএল এর নতুন টাইটেল স্পনসর এর লোগো ।
স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট:- আইপিএল এর মূল স্পনসর হিসেবে এসেছে ‘Dream 11’। আর তাই নতুন লোগো দেখা যাবে এবারের আইপিএলে । অবশেষে সেই নতুন লোগো প্রকাশ্যে এল । IPL–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটির ছবিও দেওয়া হয়েছে । মুম্বই ইন্ডিয়ান্স দলও নতুন লোগোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এদিকে , করোনা আবহেই হতে চলেছে এবারের […]





