তরুণ মুখোপাধ্যায়,৭ মে:- সারা বিশ্বজুড়ে ভগবান তথাগত বুদ্ধের ২৫৬৪ তম বুদ্ধপূর্ণিমা পালন করা হচ্ছে আজ। এবছর করোনার আতঙ্কে সবকিছু স্তব্ধ হয়ে গেছে। সমস্ত অনুষ্ঠান সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হুগলির রিষড়ার বড়ুয়াপাড়ার বৌদ্ধ বিহারে সকালে অনুষ্ঠানটি পালন করা হলো অতি সংক্ষিপ্ত আকারে। বৌদ্ধ বিহারের বৌদ্ধ সন্ন্যাসী রা ছাড়াও কয়েকজন সাধক সাধিকা এসেছিলেন এবং উপস্থিত ছিলেন কিছু ধর্মপ্রাণ মানুষ ।তবে যা হয়েছে সবটাই সংক্ষিপ্ত আকারে। সোশ্যাল ডিসটেন্স মেনে। এখানকার ভিক্ষুরা জানালেন প্রতিবছর প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু এ বছর করোনার যে ভয়াবহতা বিশ্বজুড়ে পড়েছে , সেই কারণে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বী এখানকার মানুষরা সেইভাবে উপস্থিত হতে পারেননি। বাড়িতে বসেই সবাই প্রার্থনা করেছেন প্রভু তথাগত ভগবান বুদ্ধের কাছে।আজ সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে হবে। এবং প্রভু ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হবে সকলের মঙ্গলের জন্য।
Related Articles
‘যশ’এর মোকাবিলায় নবান্নে বৈঠক ।
কলকাতা, ১৯ মে:- গত বছরের আম্ফান বিপর্যয়ের স্মৃতি উস্কে দিয়ে ফের রাজ্যের আকাশে ফে্র বিপর্যয়ের ভ্রূকুটি। বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, নিলেও তার গতিপথ কী হবে নিয়ে এখনও নিশ্চিত কোন ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। কিন্তু আম্ফানের ও টাওটের অভিজ্ঞতা কে সামনে রেখে ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে আগাম সতর্ক হগল নবান্ন। সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় […]
স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।
হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। Post Views: 323
মকর সংক্রান্তি টুসু পরব উপলক্ষে জয়পুরে মেলা
বাঁকুড়াঃ, ১৪ জানুয়ারি:- আজ মকর সংক্রান্তি টুসু পরব উপলক্ষে জয়পুর সমুদ্র বাঁধের পাশে প্রতিবছরের মতো এবছর ও মকর স্নান করতে জয়পুর ঢোলসমুদ্র মানুষ ভিড় জমান এছাড়াও সমুদ্র বাঁধের পাশে মেলা বসে। বিল্লো নারানও ভৈরব মন্দিরে সকাল থেকেই পূজা-অর্চনা খিচুড়ি ভোগ প্রসাদ রূপে বিখ্যাত বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে ও মায়ের পূজা […]



