নদীয়া,৪ মে:- কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে।।করোনা মহামারিতে রাজ্যের যখন সংকটময় পরিস্থিতি। ঠিক সেই সময় সংসারের হাল ধরতে টোটোগাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন রানাঘাট আনুলিয়া ঘোড়াগাছার গৃহবধু টুম্পা সরকার। লক ডাউনে স্বামী কর্মহীন হয়ে পড়ায় এবার তিনি টোটো নিয়ে বেড়িয়ে পড়ছেন। তবে ওই মহিলা টোটো চালক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছেন দুরত্ব অর্থাৎ বসার সিটের উপর ভাড়া রেখে দিতে বলছেন যাত্রীদের।এবং সেই সাথে করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করেছেন।তার কথায় করোনাকে জয় করার পাশাপাশি জীবন সংগ্রামে তিনি একজন গৃহবধু হয়ে সংসারকে সচল রেখেছেন।বাধা আর অর্থ সংকটের সাথে পেটে টান ধরেছে।মহিলারাও যে এগিয়ে তা এই গৃহবধূ টুম্পা সরকার বহু বাধা পেড়িয়ে এগিয়ে চলেছেন।
Related Articles
উলুবেড়িয়ায় SUCI এর প্রতিবাদ মিছিল।
উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তারই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ […]
ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার।
কলকাতা, ২ ডিসেম্বর:- ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে রাজ্যের পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগরন্নোয়ন দফতর। যেখানে বলা হয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না একাধিক পুরসভা। নজরদারিতেও অভাব রয়েছে। তাই সমস্ত পুরসভা গুলিকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছে পুর ও নগরন্নোয়ন দফতর। রাজ্যের […]
বালি পৌরসভা এলাকার বাসিন্দা যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ার পর এবার বালি। বালি পৌরসভা এলাকার বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে। বালিতে প্রথম ডেঙ্গুতে মৃত্যু হলো ওই যুবকের। মৃতের নাম তৌসিফ সদর (২৯)। তিনি থাকতেন জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হাওড়ার এক বেসরকারি […]








