হুগলি,৩ মে:- বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তীতে সাধ ছিলো গ্রামের সব মানুষকে জমিয়ে ভুরিভোজ করানোর।আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোর করার।করোনা মহামারি সেই সাধে জল ঢেলেছে।বলা ভালো আত্মীয় পরিজনের বাইরে বৃহত্তর অংশের মানুষকে সাহায্যের কর্তব্য নির্দেশ করেছে। সমাজের অনেক মানুষের দুবেলা ঠিক মত খেতে পাবার চিন্তা চন্ডীতলার ঘোষ দম্পতিকে একাত্ম করেছে। তাই ভুরিভোজের বিলাসিতা না করে নিজেদের বিবাহের পঁচিশ বছরের অনুষ্ঠান করলেন সাধারন মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিয়ে। চন্ডীতলার বরিজহাটির বাসিন্দা পেশায় ব্যবসায়ী শ্যামসুন্দর ঘোষ ও তার স্ত্রী কৃষ্ণা ঘোষ তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জন্য সব আয়োজন করে রেখেছিলেন।ভেবেছিলেন লকডাউন উঠে গিয়ে সব স্বাভাবিক হবে।কিন্তু দিন যায় পরিস্থির উন্নতি হয় না।কি করবেন ভাবতে থাকেন।পয়লা বৈশাখ ও পঁচিশে বৈশাখে বাড়িতে বড় অনুষ্ঠান হয় প্রতি বছর। করোনার কারনে এবারে তা বন্ধ।এর মধ্যে বিবাহ বার্ষিকীর দিনও উপস্থিত হয়।স্বামী স্ত্রী দুই ছেলের সঙ্গে আলোচনা করে ঠিক করেন অনুষ্ঠান হবে, তবে একটু অন্য রকম। বিবাহের পঁচিশ বছর পূর্তিতে এলাকার দুস্থ পরিবারগুলিকে খাদ্য ও বস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।দম্পতি বলেন,যে কোনো অনুষ্ঠানই তো আনন্দ উপভোগ করার জন্য, করোনায় কেউই আনন্দে নেই সব অনুষ্ঠান বাতিল হয়েছে। সাধারন মানুষের সামান্য প্রয়োজন মেটাতে পারাও কম আনন্দের না।।
Related Articles
মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এই নিয়ে সারা রাজ্যে ১৭টা এই ধরনের হাব তৈরি হল। অসুস্থ সদ্যোজাতদের চিকিৎসার জন্য রাজ্যে ৩০৩টি Sick New Born Care Unit তৈরি […]
শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আচার্য জগদীশ চন্দ্র বসুর মূর্তি স্থাপন।
হাওড়া,৩০ নভেম্বর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আচার্য জগদীশচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হল। আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬১তম জন্মদিন উপলক্ষে শনিবার শিবপুর বটানিক্যাল গার্ডেনে ওই আবক্ষ মূর্তির উন্মোচন হয়। বিগার্ডেন কর্তৃপক্ষের উদ্যোগেই এই মূর্তির উন্মোচন হয়েছে। উপস্থিত ছিলেন গার্ডেনের অধিকর্তা সহ অন্যান্যরা। জানা গেছে, বেশ কয়েক বছর আগেই বটানিক্যাল গার্ডেনের নাম বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামে করা […]
বন্দে ভারত এক্সপ্রেস সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৩০শে ডিসেম্বর, ২০২২-এ পশ্চিমবঙ্গ সফরে যাবেন। বেলা ১১-১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া রেল স্টেশনে পৌঁছবেন। সেখানে তিনি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। তিনি কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার পার্পল লাইনের উদ্বোধন করবেন এবং বিভিন্ন রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।দুপুর ১২টায় প্রধানমন্ত্রী আইএনএস নেতাজী […]







