হুগলি,৩ মে:- হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে ও হিমাদ্রী কেমিক্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে রবিবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভ্রণ ট্রাস্ট সিঙ্গুর ব্লকের ২০০ জন পুরোহিতদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাইনের জেরে বন্ধ দোকান বাজার। কোন বাড়িতে নিত্যদিনের পুজো করতে যেতে পারছে না। ফলে চরম আর্থিক সমস্যায় পড়েছে। তাই বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে এদিন চাল সহ অনান্য মশলাপাতি দেওয়া হয়। এই কঠিন পরিস্থিতিতে ত্রাণ সাহায্য পেয়ে খুশি ব্রাম্ভ্রণরা। বিধায়ক বেচারাম মান্নাকে তারা কুর্নিশ জানিয়েছে।
Related Articles
মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন। আতঙ্ক।
হাওড়া , ২৪ জুলাই:- শনিবার সকালে হাওড়ায় লিলুয়া বড় গেটের সামনে জি টি রোডের উপরে একটি বহুতল বিল্ডিংয়ের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বেরোচ্ছে দেখে বিল্ডিংয়ের বাসিন্দারা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মিটার […]
ডানলপে চাঁদার জুলুমে গ্রেপ্তার দুই।
সুদীপ দাস, ২৭ অক্টোবর:- হুগলীর সাহাগঞ্জ ডানলপ জিটি রোড গেট বাজারে চাঁদার জুলুম কান্ডে গ্রেফতার দুই। ধৃত উত্তম পাসওয়ান ও অজয় সিং নামে দু’জনকেই বুধবার চুঁচুড়া আদালতে তোলা হয়। সোমবার রাতে কালি পুজোর চাঁদা নিয়ে বচসার জেরে সাহাগঞ্জ ডানলপ বাজারের ব্যাবসায়ী সুব্রত সমাদ্দার প্রহৃত হন। সাহাগঞ্জ মোল্লাপোতার ইউনিয়ন সংঘ নামক ক্লাবের ব্যানারে সুব্রতবাবুকে ৫০১টাকা চাঁদা […]
রাজ্যপালের হ্যামলেট মন্তব্যের কঠোর সমালোচনা শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৯ মে:- রাজ্যপাল সিভি আনন্দ বোসের হ্যামলেট মন্তব্যের কঠোর সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ‘ নিষ্ক্রিয়’ নন, রাজ্যপালের উচ্চাকাঙ্ক্ষা তাঁকে অতি সক্রিয় করে তুলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার জোড়াসাঁকো য় কবি প্রণাম অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না, হ্যামলেট কিন্তু শেষ পর্যন্ত নিষ্ক্রিয় থাকেনি। তিনি শেষে […]










