অঞ্জন চট্টোপাধ্যায়,১ মে:- বন্ধু পিকে যেতে না যেতেই এক মাস পর পৃথিবী ছেড়ে চলে গেলেন চুনী গোস্বামী । দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যাতে ভুগছিলেন । অবশেষে সব লড়াই শেষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২। মাত্র ৮ বছর বয়স এ মোহনবাগান দলে ডাক পান যা নজির। ১৯৬২ তে তার নেতৃত্বে সোনা পায় ভারত। এশিয়ান এ সেকারণে ভারত এর সেরা অধিনায়ক তাকে বলা হয়। সন্তোষ ট্রফি ও বাংলা কে তিনি এনে দিয়েছেন। তার নেতৃত এ বাংলা দুবার রঞ্জি ফাইনাল ও খেলছে. তার মৃত্যু তে শোক প্রকাশ করেছেন প্রাক্তনরা। সুব্রত ভট্টাচাৰ্য বলেন, সব সময় প্লেয়ার দের উৎসাহ দিতেন। সে কারণে তিনি নেতা এমন ফুটবলার ভারত কম পেয়েছে। সুভাষ ভৌমিক বলেন, ফুটবল ও ক্রিকেট এ এমন দক্ষ ফুটবল এর সারা বিশ্ব তে বিরল। এছাড়া ফেডারেশন ও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও শোক বার্তা পাঠানো হয়েছে।
Related Articles
টমটমে’র সন্ধান চাই, পোস্টার চুঁচুড়ায়
হুগলি, ২৮ জানুয়ারি:- রাস্তা থেকে দিন পনেরোর টমটমকে ওরফে টমুকে ঘরে তুলেছিলেন চুঁচুড়া জোড়াঘাটের যুবক দীপব্রত সেনগুপ্ত। সাধের নামটিও দেওয়া তাঁর। তারপর কোলে পিঠে করে বড় করা। কিন্তু ১৭ জানুয়ারি ভোরে হঠাৎই টমি উধাও। বহু খোঁজাখুঁজি করেও আর খোঁজ মেলেনি। টমটম মানুষ নয়, বিড়াল। পুলিশ কী খুঁজবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করায় আর থানায় যাননি দীপব্রত। […]
ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী , বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ […]
আমফানের আস্ফালনে তছনছ যুবভারতী, সমবেদনা ভিকুনার, ক্ষতিগ্রস্ত ইডেনও।
স্পোর্টস ডেস্ক ,২৩ মে:- একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে রাজ্যে দাপট দেখালো ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমতো তছনছ করে দিল রাজ্যের কয়েকটি জেলাকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ময়দানের অধিকাংশ ক্লাব তাবু।যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। ২০১৭ […]




