নবান্ন,হাওড়া ৩০ এপ্রিল:- রাজ্যে একলাফে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। কো-মর্বিডিটি অর্থাৎ অন্যান্য অসুখে মারা গেছেন আরও ৭২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা পজিটিভ থাকা মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২।গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৯ জন। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । মোট ১৬ হাজার ৫২৫ জনের করোনা পরীক্ষা করেছে। গত একদিনে ১৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৬ এপ্রিল পর্যন্ত ১৪ টি ল্যাবের অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার মধ্যে রাজারহাটের ক্যান্সার হাসপাতালের ল্যাবে প্রযুক্তিগত কারণে নমুনা পরীক্ষা বন্ধ আছে। ফলে এই মুহূর্তে ১৩ ল্যাবে নমুনা পরীক্ষার কাজ চলছে। গত একদিনে যে ৩৭ জন আক্রান্ত হয়েছেন তার ৮০% কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা ও হুগলি থেকে। কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রেড জোনে আছে। গোটা রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা এদিন বেড়ে গেছে। বৃহস্পতিবার কনটেনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪। কলকাতায় কন্টেনমেন্ট জোন ২৬৪, হাওড়ায় ৭২ ও উত্তর ২৪ পরগনায় ৭০। আটটি জেলা সম্পূর্ণভাবে কোভিড মুক্ত।
Related Articles
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হাওড়ায়।
হাওড়া, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে হাওড়া শহর। ভোর থেকেই ছিল ঘন কুয়াশা। এর পাশাপাশি একনাগাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। জনজীবন স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের দেখা একটু কম। ট্রেন পরিষেবা সহ ফেরিঘাটেও পরিষেবা স্বাভাবিক তবে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিন। Post Views: 441
শিশুদের একগুচ্ছ বিনোদন নিয়ে ধাড়সা ইউথ, এবার পুজোর থিমে ‘জঙ্গল বুক’।
হাওড়া, ২২ অক্টোবর:- শিশুদের একগুচ্ছ বিনোদন নিয়ে হাজির ধাড়সা ইউথ। এবার পুজোর থিমে ‘জঙ্গল বুক’। মন্ডপে প্রবেশ করলেই দেখা যাবে সেখানে গভীর জঙ্গলে গাছের ভিতরে ঝুলছে বিষধর সাপ। আবার সেখানেই গাছের ডালে ঝুলছে মুগলি। কখনও দেখা যাচ্ছে বাঘের সঙ্গে লড়াই করছে সে। কখনও সে আবার ভালুর সঙ্গে খেলছে। জঙ্গলে দেখা যাবে হাতি, কচ্ছপ, হনুমান ও […]
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।
হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর […]








