সুদীপ দাস,২৭ এপ্রিল:- শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপাতত পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত বন্ধ জমা নেওয়ার প্রক্রিয়া। সরকারের ঘোষিত প্রচেষ্টা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হাজার হাজার মানুষ করোনার সরকারি নিয়ম নীতি ভেঙে তছনছ করে ভিড় জমলো খোদ সরকারি জেলাশাসক ভবনে। প্রায় ৫০০০ মানুষের ভিড়ে জমজমাট হুগলী জেলার সদর শহর চুঁচুড়ার মহকুমা শাসকের দফতরে। সরকার ঘোষিত প্রচেষ্টা প্রকল্পে গরিব মানুষদের যে ১০০০ টাকা অনুদান দেওয়া হবে, সেই টাকা পেতে আজ থেকে হুগলী জেলাশাসক ভবনে মহকুমা অধিকারীকের কাছে নাম নথিভুক্ত করতে হবে। এই বিষয়টি শোনার পরই আজ সকাল থেকেই জেলাশাসক ভবনের সামনে থেকে দীর্ঘ এক কিলোমিটার ব্যাপী প্রায় ৫০০০ মানুষের লাইন পড়েছে।
যে লাইনে নেই কোনোরকম করোনার নিয়মবিধি, এবং চুঁচুড়া শহরের প্রাণ কেন্দ্রে এই বিশাল সংখ্যক মানুষের জমায়েত হওয়াকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। খোদ সরকারি দফতরেই পুলিশ প্রশাসনের সামনেই এই রখম নিয়ম ভেঙে যদি জমজমাট হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? সরকারের প্রচেষ্টা প্রকল্প নিশ্চই একটি ভালো পদক্ষেপ , গরীব মানুষদের জন্য কিন্তু সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে বর্তমানে লকডাউনের সময় এই বিশাল সংখ্যক মানুষকে জমায়েত করার কি ভাবে গ্রহণ করলো প্রশাসন তা বিষয়টি কারুর মাথায় ঢুকছে না। আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই নাম নথিভুক্ত করার কাজ চলবে, ধরে নেওয়া যেতেই পারে আগামীদিনগুলি এই নিয়মনীতি উপেক্ষা করে লকডাউনের সময় খোদ সরকারই তার প্রকল্প সফল করতে চাইবে।Related Articles
বেহাল আরামবাগ বাসস্ট্যান্ড পরিদর্শন , পৌর প্রশাসকের , সংকট মেটানোর আশ্বাস।
হুগলি, ১০ মার্চ:- হুগলি জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। আর এই বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছরের সমস্যা হলো পানীয় জল ও অপরিচ্ছন্নতা।চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। বাস যাত্রীরা পানীয় জল খেতে পারছে না। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক ডাঃ অতনু কুন্ডু। স্থানীয় মানুষের অভিযোগ ছিলো বাস স্ট্যাণ্ডে […]
ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।
কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ […]
ভাজ্জির বাড়িতে বিদ্যুৎ এর লাগাম ছাড়া বিল !
স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- বিদ্যুৎ সংস্থার মনগড়া বিল পাঠানো নিয়ে রাজ্যে রাজ্যে অভিযোগ। আম আদমি থেকে সেলিব্রিটিরা, কেউ বিদ্যুৎ সংস্থার অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না। এবার অন্যবারের চেয়ে ৭ গুণ বেশি বিল আসা নিয়ে অভিযোগ করলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। এবার পাঞ্জাবেও বিদ্যুৎ সংস্থার বিল পাঠোনায় গড়মিলের অভিযোগ। অভিযোগ এনেছেন খোদ ক্রিকেটার হরভজন সিং। পাঞ্জাবে […]




