নদীয়া ২৪ এপ্রিল:- লকডাউনে সবকিছু থেমে থাকলেও, অসুস্থতা থেমে থাকে না। তা বাদে প্রচন্ড গ্রীষ্মের ব্লাড ব্যাঙ্ক গুলি ধুঁকতে থাকে রক্তাল্পতায়। সেই কথা মাথায় রেখে এবার এগিয়ে এল নদীয়ার শান্তিপুরের ফুলিয়া হসপিটালে রোগী কল্যাণ সমিতি। এদিন ওই সমিতির চেয়ারম্যান রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক শংকর সিং এর অনুপ্রেরণায় ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে ও দু:স্থ মানুষদের পাশে দাঁড়ানো উদ্দেশ্য নিয়েই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । আজ মানব সভ্যতা সামনে খুবই সংকটময় অবস্থা এই সময় রক্তের জন্য বহু মানুষই হাহাকার করছেন। সমাজের সর্বস্তরের মানুষই বিশেষত গরিব মানুষ যাতে রক্তের অভাবে কোন সমস্যায় না পড়েন সেই কথা মাথায় রেখেই এই মহতী উদ্যোগ বলে এই রক্তপণ শিবিরের আয়োজন করা হয়েছে । এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH ডঃ পূজা মৈত্র এবং বিডিও শান্তিপুর সুমন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য ও রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক প্রতিনিধি চঞ্চল চক্রবর্তী , প্রাক্তন সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সরকার , এসআই সঞ্জিত বিশ্বাস ইনচার্জ ফুলিয়া পুলিশ ফাঁড়ি, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুরুষ ও মহিলা মিলে মোট 46 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন । রক্তদাতাদের মধ্যে ছিল হসপিটালের নার্স ডাক্তার আশাকর্মী থেকে শুরু করে কিছু সাধারন মানুষও ।
Related Articles
ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার বেশ কয়েকটি সদ্যোজাত শিশুর দেহ।
হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ৩১নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার বেলায় যখন এলাকার বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কুড়াচ্ছিল তখন প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় ওই সদ্যজাত শিশুদেহ ও ভ্রুণ তারা দেখতে পায়। তারপরেই খবর দেওয়া […]
বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক ১২ই জুন পাটনায়।
কলকাতা ২৮ মে:- লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়ায় গতি আনতে বিভিন্ন বিরোধী দল বৈঠকে বসেছে। পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই বৈঠকে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে থাকার জন্য আগের দিন রাতেই তিনি পাটনায় পৌঁছাবেন। কংগ্রেস, আরজেডি, জেডিইউ, ডিএমকে, […]
রাজভবনের গেটে আছড়ে পড়লো রোহন মিত্রের নেতৃত্বে যুব কংগ্রেসের বিক্ষোভ।
কলকাতা,৪ মার্চ:- লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে বিজেপি- দুষ্কৃতকারী হামলার প্রতিবাদে আজ রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের ছাত্র-যুবরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের গ্রেফতার করে আটক করে। দঃকোলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চ্যাটার্জী, কোলকাতা […]








