ঝাড়গ্রাম,২৩ এপ্রিল:- আচমাকাই গুলির শব্দে কাঁপতে থাকে এলাকা,মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে,ঘন ঘন গুলির শব্দে ততপর পুলিশও। কিন্তু কে এত গুলি ছুঁড়ছে তা স্পষ্ট নয়।অবশেষে দেখা গেলোপুলিশ লাইনেই এক কনস্টেবল আচমকা গুলি ছুড়ছে।আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। বেলা ১ টা ৪০ মিনিট নাগাদ পরপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সদ্য সেখানে যোগ দেওয়া কনস্টেবলের বিনোদকুমার। তার এই কান্ডে হতবাগ পুলিশ কর্মীরা। দেখা যায় পুলিশ লাইনের দোতলা থেকে এলোপাতাড়ি গুলি ছুঁরতে থাকে সে ।পুলিশ সূত্রে খবর ঝাড়গ্রাম থানায় কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে বদলি হন ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। এ দিন বেলা ১১টার সময় কাজে যোগ দেন তিনি। পুলিশ লাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে তাঁর ডিউটি ছিল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পদস্থ পুলিশকর্তারা। তারা মাইকিং করে তাকে এ সব বন্ধ করে নিচে চলে আসতে অনুরোধ করে।কিন্তু তাতে কোন কাজ হয়নি। এখনো সে রাস্তার দিকে বন্দুক তাক করে রয়েছে।
Related Articles
পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন সিঙ্গুরের সি,পি,এম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
হুগলি , ২৬ মার্চ:-বয়স্ক ভোটারদের পায়ে প্রণাম করে করজোড়ে ভোটের আবেদন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। এদিন দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন বেড়াবেড়ি গ্রামে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রতিদন্দীতা করছেন। Post Views: 426
আরামবাগ মহকুমা হাসপাতালে পালিত হলো বিশ্ব এইডস দিবস।
আরামবাগ, ১ ডিসেম্বর:- ১৯৮৮ সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়। প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। সেই মতো পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সতর্ক করা এবং সচেতন করার জন্য এই দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হচ্ছে। এদিন হুগলি জেলার আরামবাগ মহকুমা হাসপাতালে তারকেশ্বরের বিবেকানন্দ […]
শিলিগুড়িতে ডাকাতির আগে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী ,উদ্ধার আগ্নেয়াস্ত্র।
শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী দের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কিছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। […]





