নবান্ন,হাওড়া,২৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় ২৪ জন ব্যক্তি সুস্থ ও হয়ে উঠেছেন। আক্রান্তদের মধ্যে ২২ জন একই পরিবারের সদস্য।ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে মোট ৩২৪ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন এখনো পর্যন্ত রাজ্যের ১০৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে রিপোর্ট না আসায় নতুন করে মৃত্যু বা কোন খবর নেই । উল্লেখ্য রাজ্যে এখনও পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মুখ্য সচিব জানান গত ২৪ ঘন্টায় ৯৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।রাজ্যের ১২ টি জায়গায় নমুনা পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নমুনা পরীক্ষার সরঞ্জাম পাওয়া গেলে নমুনা পরীক্ষা আরও বাড়ানো হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন।
Related Articles
মমতার হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দাবি অরূপের।
হাওড়া, ২৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রবিবার সকালে হাওড়ায় এক স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবিরের উদ্বোধনে এসে এই দাবি করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “আমরা যখন কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে আগে যেতাম যেমন এসএসকেএম, এনআরএস, আরজিকর, মেডিকেল কলেজ প্রমুখ, তখন হাসপাতালগুলোর যে হাল ছিল […]
হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি।
হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি […]
হাওড়ার জেলা স্কুলের ছাত্র ছিলেন সৌমিত্র , হাওড়ার সঙ্গে সৌমিত্রবাবুর নিবিড় সম্পর্ক ছিল।
হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ায় স্কুলজীবন কেটেছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জানা গেছে, তাঁর পিতার চাকরিগত কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা স্কুলে ভর্তি হন। এখানেই ১৯৫১ সালে দশম শ্রেণী উত্তীর্ণ হন। হাওড়ায় থাকাকালীন চার্চ রোড, পুরনো হাওড়া ময়দান, রামকৃষ্ণপুরের অনেক স্মৃতি জড়িয়ে ছিল তাঁর। হাওড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে ওই স্কুলের শিক্ষক অমিতাভ মুখোপাধ্যায় […]




