নদিয়া,২২ এপ্রিল:- লক ডাউনের দিন কয়েক আগে ভিন রাজ্যে পরিজাত একদল শ্রমিক কাজে গিয়ে আটকে পড়েন। লক ডাউনের জেরে সারা দেশে যানবাহন সবই প্রায় চলাচল বন্ধ। এবার তারা কিছু না পেয়ে পায়ে হাটা শুরু করলেন বাড়িতে ফেরার জন্য।বুধবার সকালে নদিয়ার কল্যানী ৩৪ নম্বর জাতীয় সড়কে তাদের মোট ১১ জনকে পায়ে হেটে আসতে দেখে খবর পেয়ে ছুটে যান কল্যানীর এক সাংবাদিক সুবির দাস। তার অত্তাবধানে ওইসব শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে দেন এবং বেশকিছু ব্যক্তি। এরপর তারা জানায় উড়িষ্যা থেকে হাটা পথে ১২ দিন ধরে মোট ১১ জন শ্রমিক তারা কেউ বহরমপুর আবার কেউ বীরভুম যাবেন তাদের নিজেদের বাড়িতে। বর্তমানে ওই সব শ্রমিক মোহনপুর ফাড়িতে পুলিশের তত্তাবধানে আছেন। এই ১২ দিন তারা রাস্তায় কাটাতে কাটাতে এসেছেন।যারা তাদের খোজ পেয়েছেন তারাই খাবার দিয়েছেন তাদের।এইভাবে আপাতত কল্যাণীতে পৌঁছেছেন তারা।কবে বাড়ি প্রিয়জনের কাছে বা পরিবারের সাথে একত্রিত হবেন সেই চিন্তায় পথের দিকে তাকিয়ে তারা।
Related Articles
ফ্যামিলি পেনশন অনুমোদনে দ্রুততা আনতে উদ্যোগী হলো রাজ্য।
কলকাতা, ১ মার্চ:- ফ্যামিলি পেনশন শুরুর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দ্রুততা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থদফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বিভিন্ন সরকারি অফিস থেকে প্রয়োজনীয় নথি, তথ্য প্রভৃতি ঠিকমতো না পাঠানোর জন্য অনেক সময় ফ্যামিলি পেনশন অনুমোদন পেতে খুব দেরি হচ্ছে। সরকার চাইছে, ফ্যামিলি পেনশনের বিষয়গুলির দ্রুত নিস্পত্তি হোক। এই কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী […]
তিন রাজনৈতিক দলের প্রার্থী একই পরিবারের তিন জা, কাকে ভোট দেবে ধন্দে পরিবার।
হাওড়া, ১ জুলাই:- হাওড়ায় একই পরিবারের তিন বৌমা (তিন জা) এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। কোন বৌমাকে ভোট দেবেন তা নিয়ে বেশ ধন্দে পড়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের […]
জুট মিল গুলিকে বন্ধ করে , মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী – দিলীপ ঘোষ।
হুগলি , ৪ ডিসেম্বর:- রাজ্যের জুট মিল গুলিকে বন্ধ করে মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী। আজ হুগলী চাঁপদানী জুট মিল সঙ্গলঙ্গ ময়দানে দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমন করেন। রাজ্যের জুটমিল গুলো বন্ধ করা হয় এ পড়েছে ভেঙে পড়েছে ব্লক খোলার জন্য ঝুঁকিপূর্ণ খোলার খোলার জন্য কেন্দ্র সরকার তৎপর হয়েছেন। ভিন রাজ্য থেকে আসা […]








