তরুণ মুখোপাধ্যায়,১৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ আগামী তিন সপ্তাহের মধ্যে কোনরকম ভীড় এবং জমায়েত থেকে দূরে থাকতে হবে , এবং লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। সেই কথা মনে রেখে আজ সন্ধ্যায় রিষড়া পুরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে এলাকার নজরদারির কাজ শুরু হল ।পুরপ্রধান বিজয় সাগর মিস্রের উপস্থিতিতে পুরসভার টেকনিশিয়ানরা এই সব এলাকার বিভিন্ন জায়গায় মানুষের গতিবিধি এবং লক ডাউন ও সামাজিক দূরত্ব কত মানা হচ্ছে সেটা ড্রোনের পাঠানো ছবি দেখা হবে ও যারা বিধি নিষেধ মানছেন না তাদের বিরুধ্যে ব্যাবস্থা নেওয়া হবে কারণ বারবার আমাদের চিকিৎসক আমাদের স্বাস্থ্যকর্মী এবং রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করে বলেছেন যে মানুষ কে এই বিপদ থেকে বাঁচতে গেলে লক ডাউন অতি জরুরী । ও সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই প্রয়োজন একমাত্র এটা করতে পারলেই এই মারণ রোগের প্রাদুর্ভাব থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো। কারণ আমরা জানি যে করোনার মতন ভয়ঙ্কর ব্যাধির ভাইরাস কি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ইতিমধ্য পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলি আছে সেখানে কী ভয়ঙ্কর থাবা বসিয়েছে তা আমরা সকলেই জানি ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এ কবিদ ১৯ এর ভয়ঙ্কর ধ্বংসলীলায় থরহরি কম্প সেদেশের নাগরিকরা। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশ ও ৰাজ্যে কে এই রোগ প্রতিরোধের জন্য কঠোরভাবে লকডাউন এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
Related Articles
চেন্নাই এর হয়ে পরের ম্যাচে নামছেন দুই তারকা ! স্বস্তিতে সিএসকে
স্পোর্টস ডেস্ক , ২৯ সেপ্টেম্বর:- জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর। চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ […]
ই-প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হচ্ছে সরকারি হাসপাতাল গুলিতে।
কলকাতা, ৫ মে:- রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ধাপে ধাপে ই-প্রেসক্রিপশন চালু হচ্ছে। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাতে লেখা প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজেও ই-প্রেসক্রিপশন চালু করা হবে বলে স্বাস্ত্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল […]
উত্তরবঙ্গের বিধ্বস্ত কালিংপং জেলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত।
কলকাতা, ১৩ অক্টোবর:- সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপো র কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ […]








