দ:২৪পরগনা,১৮ এপ্রিল:- লক ডাউনের সুরাপিপাসু মানুষরা পড়েছেন মহাফাঁপরে। দীর্ঘদিন লকডাউন এর ফলে মদ্যপায়ীদের অবস্থা সঙ্গীন। যেনতেন প্রকারে কয়েক পেগ মদ না পেলে জীবনটা বৃথা হয়ে যাচ্ছে। এই সুযোগের একদল অসাধু ব্যবসায়ী চোরাচালানে মেতে উঠেছে। ইতিমধ্যে পুলিশের কড়া নজরদারি এবং নাকা চেকিং এর ফলে ধরা পড়েছে বেশ কিছু অসাধু ব্যক্তি। এর সঙ্গে চোরাচালানের নানা ফন্দি-ফিকির খবরের শিরোনামে উঠে আসছে । এর একটি ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর এ। পুলিশ একটি প্রেস স্টিকার লাগানো গাড়ি থামিয়ে ডিকি খুললে দেখতে পায় সেখানে রাখা রয়েছে কয়েক ক্রেট বিদেশী মদ। এই ঘটনায় পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছেন কোথা থেকে এই এই মদ নিয়ে এসেছে।
Related Articles
দুদফায় আজ ১৪৩ জন নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ বিধানসভায়।
কলকাতা , ৬ মে:- বিধানসভায় আজ দুদফায় ১৪৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন ৭৪ জন বিধায়ক। কলকাতা উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা প্রথম পর্যায়ে শপথ নিচ্ছেন। প্রথম শপথ নেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা। অধ্যক্ষ প্রতিম সুব্রত মুখোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। […]
দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে দেওয়া সেই কথাই আজ বাস্তবে রুপান্তরিত করলেন শান্তনু ব্যানার্জী।
হুগলী,১১ ডিসেম্বর:- দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে অসহায় দরিদ্র শ্রেনীর মানুষগুলিকে দেখেছিলেন তিনি। যারা পয়সার অভাবে সামান্য চিকিৎসাটুকু করতে পারছেন না। সেদিনই তাঁদের চিকিৎসার দ্বায়িত্ত্ব নেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য তথা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জী। দিনকয়েক আগে দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে দেওয়া সেই কথাই আজ বাস্তবে রুপান্তরিত করলেন শান্তনু ব্যানার্জী। আজ […]
পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানা স্তরে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ।
কলকাতা, ১৭ জানুয়ারি:- লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আই পি এস ও ডব্লিউ বিপিএস স্তরের ১১৬ জন আধিকারিকদের বদলি করেছিল নবান্ন। এবার রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানাস্তরে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ জারি হল। জঙ্গলমহলের অন্তর্গত বিভিন্ন জেলার থানার সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ৩৩৩ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট […]







