চিরঞ্জিত ঘোষ,১৭এপ্রিল:- ডানকুনির ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা আজকে সকালে স্যানিটাইজ করা হলো ডানকুনির উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় এর নেতৃত্বে এই কাজে অংশ নেন দমকল বাহিনী এবং পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা। ওই এলাকার সমস্ত বাড়িগুলিও ফ্ল্যাট গুলি পুরসভার স্বাস্থ্যকর্মীদের নিয়ে স্যানিটেশনের কাজ চলে। উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন মানুষের আতংকিত হবার কোন কারণ নেই আপনারা শান্তিতে থাকুন রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন ।আমাদের পুরসভা স্বাস্থ্যকর্মীরা সর্বদা সজাগ আছেন জেলার যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানকার ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছেন, যাতে এই মারণ রোগ না ছড়াতে পারে প্রতিনিয়ত নজর রাখছেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্য যাতে ঠিক থাকে যাতে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যাবস্থা সকারের পক্ষ থেকে ইতিমধ্য করা হয়েছে।
Related Articles
একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতির নির্দেশ নবান্নের।
কলকাতা, ২ জুলাই:- সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটায় এবার কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। পুলিশকে এব্যাপারে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী […]
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জগৎবল্লভপুর স্বাস্থ্যকেন্দ্রে।
হাওড়া, ১৫ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুর পাঁতিহাল ঈশ্বরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। শাসক এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে তখনকার মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার […]
আনিস-কান্ডে বিক্ষোভ আমতায়। আসল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি।
হাওড়া, ১৭ এপ্রিল:- আনিস খানের মৃত্যুতে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের কর্মী সমর্থকরা বেতাই থেকে মিছিল করে এদিন আমতা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পাশাপাশি সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপি দেন। এই কর্মসূচি ঘিরে […]





