তরুণ মুখোপাধ্যায়,১৭ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা নিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । এদিন সকালে ১০নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি আবাসন এবং এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ইনফ্রারেড থার্মোমিটার এর সাহায্যে প্রত্যেক মানুষের শরীরের তাপ মাপা হয় । সুবীর বাবু জানিয়েছেন আমাদের পুরসভা এলাকাবাসীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন। বিশেষ করে এই সময় যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে মানুষের মন থেকে যাতে আতঙ্ক দূর করার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের স্বাস্থ সমন্ধে খোঁজখবর নিচ্ছেন। যদি কোনরকম কোন সন্দেহ দেখা দেয় তাদের পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে সজাগ আমাদের রাজ্য সরকার ।তার সমস্ত রকম ব্যবস্থা রেখেছে বৈদ্যবাটি শেওড়াফুলি পুরসভা । আমাদের আবেদন অযথা আতঙ্কগ্রস্থ হবেন না । আমাদের পুর সভার চিকিৎসক এবং স্বাস্থ কর্মীরা আপনাদের পাশে আছে ।
Related Articles
রাজ্যে এখন ৭২৫ কোম্পানি
কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে […]
করোনায় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান কন্যাশ্রী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।
হাওড়া,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় স্টেট রিলিফ ফান্ডে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কন্যাশ্রী সংগঠন। এবার এদের সংগঠন রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সংগঠনের তরফ থেকে বুধবার চার সদস্য প্রতিনিধি নবান্নতে এসে অর্থ দপ্তরের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে […]
রাজ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর কমিশনের।
কলকাতা, ২৯ ফেব্রুয়ারি:- শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা নয়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর কমিশনের। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মানুষের মধ্যে আস্থা ফেরাতে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে সমস্ত রাজনৈতিক দলগুলির […]









