সুদীপ দাস,১৭ এপ্রিল:- লকডাউন উপেক্ষা করে ভীড় জমিয়ে চলছিলো দেদার নামাজ পাঠ। প্রসঙ্গত করোনা আতঙ্কের লক ডাউনের মধ্যে চলছে সারা দেশজুড়ে।দেশের প্রধানমন্ত্রী , রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বারংবার করোজোরে অনুরোধ করেছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । কিন্তু সেই কথা উপেক্ষা করেই তালডাঙ্গার জুম্মা মসজিদে চলছিল নামাজপাঠ ।এই খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত হতেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। মসজিদের ভেতরেই ছোট বাচ্চা সহ প্রায় ৬০ জন জমায়েত করেই চলছিল নামাজ পাঠ। এরপর পুলিশ দেখতেই একে একে পালানো শুরু করে। যদিও চুঁচুড়া থানার পুলিশ মসজিদ কমিটিকে শেষবারের মতো সতর্ক করে জানিয়ে দেয় এই মুহূর্তে এভাবে নামাজ পড়ানো যাবে না। এই প্রসঙ্গে তালডাঙ্গা জুম্মা মসজিদের ইমাম বলেন আমরা এই বিষয়ে বারংবার সবাইকে জানালেও কেউ মানতে চাইছে না।
Related Articles
প্রোটোকল ভঙ্গে ডিএম ও সিপি রাজ্যপালের রোষে, সরকারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ।
কলকাতা, ৩ জুলাই:- প্রটোকল ভঙ্গ করার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে এই দুই আধিকারিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে জানানো হয়েছে প্রোটোকল অনুযায়ী মঙ্গলবার রাজ্যপালের উত্তরবঙ্গ সফর কালে জেলা […]
৩০ শে জুন থেকে শুরু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।
কলকাতা, ২৪ জুন:- রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজে শিক্ষা ঋণ পাওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আগামী ৩০ শে জুন থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে জানিয়েছেন এই প্রকল্পটি রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তিনি বলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে দশম শ্রেণি থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ […]
নববর্ষের প্রথম দিনেই জমজমাট শৈবতীর্থ তারকেশ্বর।
হুগলি, ১৪ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনই জমজমাট শৈব তীর্থ তারকেশ্বর ।আজ বাংলার শুভ নববর্ষ ১৪৩১, আর এই বছরের প্রথম দিনই ভক্তদের সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। এদিন সকালে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে। নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গলকামনায় এবং নিজেদের মনস্কামনায় বাবার মন্দিরে পুজো দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এসে উপস্থিত […]





