পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের জঙ্গল পরিষ্কার করার জন্য ১৫৭ জন শ্রমিককে কাজ করানো হয়েছিল । সেইসব শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেই কাজের টাকা না পাওয়ার জন্য এ দিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে বর্ধমান থানার টহলদারি পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন ।বিক্ষোভ কারীদের দাবী বর্তমান লক ডাউন এর জন্য তারা কর্মহীন হয়ে পড়েছে ।এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। এখন ভীষণ ভাবে অর্থের প্রয়োজন তাদের। আরও দাবি প্রত্যেক শ্রমিক ১২ দিন করে কাজ করেছেন । সেই টাকা এখন পেলে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। বিষয়ে ওই এলাকার প্রাক্তন সদস্য সমীর মুখার্জি বলেন,গত লোকসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ১০০ দিনের কাজ করা হয়েছিল । তিনি আরো বলেন ১৫৭ জন শ্রমিককে কাজে লাগানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমান সদস্য মাস্টার রোলের মাধ্যমে ওইসব শ্রমিকদের কাজের টাকা পাইয়ে দিতে পারেননি । তিনি আরো বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লকডাউন এর পরিস্থিতি উঠে গেলে যাতে ওই সব শ্রমিকরা টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
Related Articles
এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।
প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]
দু’দিনের ঝাড়গ্রাম সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ১৬ নভেম্বর:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেই সফর শেষ করে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এদিন ডুমুরজলায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন। Post Views: 288
পানীয় জলের সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃন এলাকার মানুষ।
মহেশ্বর চক্রবর্তী , ৭ আগস্ট:- একদিকে টিউবয়েল ও সাবমার্সালগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় ব্যাপক জল সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃর্ন প্লাবিত এলাকার মানুষ। তার ওপর বিদুৎ না থাকায় নাজে হাল অবস্থা খানাকুলের বন্যা দুর্গত এলাকাগুলো। চারি দিকে জল। কিন্তু পানীয় জল নেই। নিরুপায় মানুষ গুলো এক ফোঁটা জলের জন্য তাকিয়ে আছে। এই করুন দৃশ্য দেখা যাচ্ছে […]





