নদিয়া,১৬ এপ্রিল:- এপার বাংলা ওপার বাংলা সব কিছু ভুলে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি। এবার নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাঁটা মধ্যবর্তী অংশে অর্থাৎ নো মেনস ল্যান্ডে থাকা দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলো মায়াপুর ইসকন মন্দির।বৃহস্পতিবার রান্না করা খবার নিয়ে সীমান্তবর্তী ওই এলাকার সকল মানুষজনের মুখে তুলে দেওয়া হল খাবার।এদিন মায়াপুর ইসকন মন্দির কতৃপক্ষের সাথে সামিল হয়েছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মুলতঃ মন্ত্রীর উপস্থিতিতে সীমান্তবর্তী প্রান্তিক মানুষ গুলোর মুখে তুলে দেওয়া হল অন্ন । একদিকে লকডাউন আর অন্যদিকে তারকাটার মধ্যে বন্দি তারা। নদিয়ার চাপড়ার হাটখোলা মহাখোলা রাঙিয়া পোতা গ্রামে দুঃস্থ মানুষজনদের কথা মাথায় রেখে ইসকনের রান্না করা খাবার তুলে দেওয়া হল।এর পাশাপাশি স্থানীয় এক সমাজদরদী বিপ্লব মন্ডলের উদ্যোগে চাল ডাল আলু সোয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মাধ্যমে। এখনো পর্যন্ত শুধুমাত্র রেশনের দু কিলো চাল এবং আটা ছাড়া কিছুই জোটেনি বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষজনদের। খুব স্বাভাবিক ভাবে এই সংকটময় পরিস্থিতিতে ওপার বাংলা আর এপার বাংলা মিলে একাকার হয়েগেল।সম্প্রিতীর এক বার্তা জা দুদেশের মানুষকে ভাতৃত্ব এর বন্ধনে আটকে পড়ল।এদিন সীমানার রক্ষী বাহিনীরাও খুলে দিলেন তাদের দরজা।
Related Articles
জলের দাবিতে অবরোধ হাওড়ায়।
হাওড়া, ২ এপ্রিল:- গরম পড়তেই জলের হাহাকার হাওড়া পুর এলাকায়। এর জেরে মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে কালী কুন্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা এদিন পথে নামেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরম পড়তেই জল সঙ্কট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। সামান্য জল যেটুকু সময়ে আসে তাতেও […]
ভুয়ো সিবিআই কাণ্ডে দিল্লি থেকে গ্রেপ্তার শুভদীপ।
হাওড়া, ১২ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে পুলিশের জালে শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গতকাল মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেন। দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ দিল্লি আদালতে তাকে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে […]
রিষড়ায় গ্রীন ভলান্টিয়ার ও রিষড়া পৌরসভার যৌথ বিকল্প নার্সিং পরিষেবা।
হুগলি , ৫ জুন:- করোনা সংক্রমণের মোকাবিলায় প্রতিনিয়ত চাপ বাড়ছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে। দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ মাথাচারা দিতেই অক্সিজেনের হাহাকার দেখা দেয় হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে।অনেক ক্ষেত্রে রোগী বাড়িতে থেকে অক্সিজেন পরিষেবা নিয়ে সুস্থ্য হলেও প্রশিক্ষণ না থাকায় অক্সিজেন পরিষেবা ও পার্লস অক্সিমিটার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে […]







