চিরঞ্জিত ঘোষ,১৩ এপ্রিল:- করোনার ভয়াবহতা থেকে এবং এই মরণব্যাধী করোনার থাবা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যারা রাস্তায় বেরোবে প্রত্যেককে মাক্স পরতে হবে এবং যে সমস্ত দোকানদার জরুরি সেবার জন্য যাদের দোকান খুলতে হচ্ছে সেই সমস্ত দোকানদারদের অবশ্যই মাস্ক পরে দোকানদারি করতে হবে। যদি কারো মাস্ক না থাকে সে ক্ষেত্রে নাক মুখ রুমাল অথবা গামছা দিয়ে ঢেকে নিলেও চলবে ।এই ঘোষণার পর থেকে হুগলি জেলা জুড়ে দেখা গেছে মাক্স পড়ার প্রবণতা। ডানকুনির বিভিন্ন বাজার এবং রাস্তায় , বাজারে মাক্স না পরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিন্তু এত সত্ত্বেও এখনো বেশ কিছু অবিবেচক মানুষের টনক নড়েনি । তারা এখনও দিব্যি মুখ খোলা অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করছে। আজ সকালে ডানকুনির পুরসভা এবং পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়েছে জনসাধারণ কে মাক্স বাধ্যতামূলক । এবং দোকানদারদের বলা হয়েছে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা উভয় কে মাস্ক পরে বাজারে আসতে হবে অন্যথায় বাজার বসতে দেয়া হবে না ।এই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু তার মাঝে কিছু অবিবেচক মানুষ যারা এটা অত্যন্ত হালকা ভাবে নিচ্ছেন তারা কিছুতেই বুঝতে চাইছে না করোনা কত ভয়ংকর মারণ ব্যাধি।
Related Articles
ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে , নদীর বাঁধ উপচে বিভিন্ন এলাকা প্লাবিত।
আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- নিন্মচাপের জেরে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েই। এর জেরে ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে। এদিন দুপুরের পর থেকেই দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। নদীর বাঁধ উপচে আরামবাগের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে আরামবাগ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়। পরিদর্শনে বের হন পৌরসভার প্রশাসক স্বপন নন্দী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল […]
চন্দ্রযান ৩ এর ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় উত্তরপাড়ার জয়ন্ত।
হুগলি, ২৩ আগস্ট:- চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই উচ্ছাসে ভেসেছে সারা দেশ।পৃথিবীতে ভারতের নাম আজকের পর আরো গর্বের সাথে উচ্চারিত হবে। আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। আর এই চন্দ্রযান ৩ এর সাফল্যের সাথে নাম জড়িয়ে গেলো হুগলি জেলার। চন্দ্রযান ৩ এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় রয়েছে উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা। […]
চেশায়ার হোমে ফোটা দিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা
হুগলি, ২৬ অক্টোবর:- শারিরীক ভাবে পিছিয়ে থাকা আবাসিকদের ভাইফোঁটা দিল থ্যালেসেমিয়া আক্রান্ত শিশুরা।বুধবার সকালে শ্রীরামপুর চেশায়ার হোমে ভাইফোঁটার আয়োজন করে থ্যালাসেমিয়া প্রতিরোধকারী সংগঠন রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি।সেখানে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শা ও বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, অভিনেত্রী লোপামুদ্রা সিনহা,সংগঠনের সম্পাদক নন্টু দেব ও চেশায়ার হোমের কর্তৃপক্ষ। এ দিন […]






