হুগলি,১৩ এপ্রিল:- হুগলি জেলার বলাগড়ের চরকৃষ্ণবাটি ছোলারডাঙায় ৭ মাসের যমজ শিশু কন্যার দুধের প্রয়োজন।খবর পেয়ে গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ দুধের শিশুদের জন্য দুধ যোগালেন।শুধুমাত্র দুধ না,বেবি ফুড,শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী ও আনুষাঙ্গিক জিনিসপত্র তুলে দিলেন। ৭ মাস আগে যখন তমালিকা অয়ন্তিকা জন্মায় তখন তো করোনা ছিলোনা। এখন করোনা মহামারীর আকার নিয়েছে। শিশুর বাবা কমল বিশ্বাস দীন মজুর মা দীপিকা গৃহবধু।লকডাউকে কাজ বন্ধ থাকায় তাদের নিজেদেরই ঠিকমত জুটছে না শিশুদের দুধ যোগাতে হিমশিম অবস্থা।তাও প্রথম দিকে চেয়েচিন্তে চলেছে।যতদিন যাচ্ছে ততই চালানো কঠিন হয়ে পরছে।গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির আইসি আশরাফ আলী মোল্লা এই কথা জানতে পেরে নিজেই গাড়ি নিয়ে দুধ কিনে দিয়ে আসেন তমালিকা,অয়ন্তিকাকে।লকডাউন শুরু হতেই বহু মানুষ বিপদে পরেছেন।অনাহারে থাকলেও অনেকে হয়ত নিজেদের অসহায় অবস্থার কথা বলতেও পারছেন না। আশরাফ আলি মোল্লাদের মত মানুষরা সেই সব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।করোনা নিয়ে অন্ধকারের মধ্যে কিছুটা হলেও তাই আলোর রেখা দেখা যাচ্ছে।
Related Articles
ভোটের আগে প্রজাতন্ত্র দিবসে এক ঢিলে দুই পাখি মারলেন দুঁদে রাজনীতিবিদ সুবীর।
তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- বুধবার সাধারণতন্ত্র দিবসের সকালে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সমস্ত চল্লিশোর্ধ মহিলাদের সম্বর্ধনা জানানোর মাধ্যমে দিনটি পালন করা হলো। বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ এর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপহার সামগ্রী, ফুল এবং মিষ্টি তুলে দেওয়া […]
হাওড়ায় দোলের দিন জেলায় বেপরোয়া গাড়ির দুর্ঘটনার বলি ৭।
হাওড়া, ৮ মার্চ:- মঙ্গলবার দোলের দিন হাওড়া জেলা জুড়ে বেশ কয়েকটি দুর্ঘটনার বলি হয়েছেন মোট ৭ জন। হাওড়া সিটি পুলিশ এলাকায় সালকিয়া বাঁধাঘাটের কাছে মঙ্গলবার রাতে একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন বাইক আরোহী দুই যুবক। পুলিশ সূত্রের খবর, সালকিয়ায় বড় মা মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দুই যুবকের। এরা হলো রোহন গুপ্ত (২৪) ও […]
ফাঁসিদেওয়ায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক।
দার্জিলিং,২ ফেব্রুয়ারি:- রবিবার ফের একবার শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের রুহমুজোতের এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে যে এদিন রুহমুজোতের স্থানীয় একটি চা বাগানে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং স্থানীয়রা লাঠি হাতে তুলে নিয়ে বেরিয়ে পরেন। এর পাশাপাশি স্থানীয়রা […]





