হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- দেশজোড়া লকডাউনের জেরে বন্ধ রয়েছে সব যানবাহন। তবে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে সেইক্ষেত্রে ট্যাক্সির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হল। এবার হাওড়াবাসীর কাছে সেই সাহায্য পৌঁছে দিতে নিজেদের ফেসবুক পেজে বার্তা দিল হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। এই বিষয়ে হাওড়ার ডিসি ট্রাফিক জানান চিকিৎসা, ডাক্তার দেখানো প্রভৃতি প্রয়োজনে পুলিশের ফেসবুক পেজে দেওয়া মোবাইল নম্বরে যাবতীয় তথ্যসহ ফোন করলে ট্যাক্সি পাঠায়ে দেওয়া হবে। মিটার অনুযায়ী ভাড়া গ্রাহককে দিতে হবে।




