হুগলি,১২ এপ্রিল:- একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাতসকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন মুসলিম মিঞা ডাফালি(৭০) এবং রহিমা বিবি (৫৪)। রবিবাসরীয় সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। মুসলিম মিঞা পেশায় একজন তান্ত্রিক ছিলেন বলে এলাকাসূত্রে খবর। ওই দম্পতিরা আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
মাহেশ, ফুরফুরা ও তারকেশ্বরের মতো তীর্থস্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্র সংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন […]
আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।
কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]
১৩ তারিখের মিনার্ভা ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে কল্যাণীতেই।
অঞ্জন চট্টোপাধ্যায় ,৭ ফেব্রুয়ারি;- ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে সৱুজ সংকেত পেলেও ইস্টবেঙ্গলের ১৩ ফেব্রুয়ারি পঞ্জাব এফসি ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে যুবভারতীতে নয় কল্যাণীতে। তার কারণ ১৩ ফেব্রুয়ারি যুবভারতীতে কিছু প্রশাসনিক কাজ রয়েছে কর্তাদের সেকারণে পঞ্জাব ম্যাচ যুবভারতী কর্তৃপক্ষ অনুমতি দিতে পারেনি। ফলে কল্যাণীতেই সেই ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। তবে ২৯ ফেব্রুয়ারি চার্চিল ম্যাচ থেকে ইস্টবেঙ্গল […]




