নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই থাকেন।ফলে দুএকদিন চরম অসুবিধায় পড়েন জাহাজে থাকা কর্মীরা।এরপর তাদের খবর জানতে পেরে প্রশাসন স্বাস্থ্য পরীক্ষা ও তাদের খাওয়ার ব্যবস্থা করেন। সূত্রের খবর, গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে নাসিক থেকে একটি জাহাজ আসে। অভিযোগ, লকডাউন চলায় জাহাজের ভিতরেই আটকে পড়েন প্রায় ৩০ জন মেম্বার। আর এই কথা জানতে পেরে শনিবার তাদের খাবার দেওয়া ও স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয় প্রশাসন। আপাতত লকডাউন চলা পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করবে প্রশাসন বলে জানা গেছে।
Related Articles
গরীব দুস্থদের হাতে চাল ডাল দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
হুগলি ,২৮ মার্চ:– যখন করোনাভাইরাস নিয়ে যখন দেশজুড়ে আতঙ্ক চলছে ঠিক সেই সময়ই গরীব-দুস্থদের কথা ভেবে তারা যাতে এই দুঃসময়ে খেয়ে বাঁচতে পারে সেই কথা মাথায় রেখে তাদের পরিবারের হাতে চাল ডাল আলু অন্যান্য পণ্য সামগ্রী তুলে দিলেন ব্যারাকপুরের বিজেপির সংসদ অর্জুন সিং। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু কল কারখানা বন্ধ তার […]
রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। লরি পিষে দিল সাইকেল আরোহীকে।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার কোনা মধ্য খালিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে। মৃতের ব্যক্তির নাম অসীম পাল। তিনি কোনা হাইরোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। দাসনগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই […]
বিধানসভা অনুযায়ী ভোটার বিন্যাস
কলকাতা , ২৬ মার্চ:- নয়াগ্রাম (এস টি) মোট ভোটার ২২৬৫০৮ জন, পুরুষ ১১৫০৮০, মহিলা ১১১৪২৮ জন। ২৫১ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩৩০টি। সেক্টর ৩১। গোপীবল্লভপুর মোট ভোটার ২২৬০৬১ জন, পুরুষ ১১৩৭০৯, মহিলা ১১২৩৫২ জন। ২৭৫ টি স্থানে মোট বুথের সংখ্যা ৩২৭টি। সেক্টর ২৮। ঝাড়গ্রাম মোট ভোটার ২৩৫৫৩৯ জন, পুরুষ ১১৭১৭৩, মহিলা ১১৮৩৫৫ জন, তৃতীয় […]







