হাওড়া,১০ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যাও গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই হাওড়া শহরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকেই হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, মল্লিক ফটক, জিটি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। ফোরশোর রোড থেকে জিটি রোডে ঢোকার সব গলি পথ বন্ধ করা হচ্ছে। যেভাবে লকডাউন ভেঙে মানুষ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে তা আটকাতে পুলিশ তৎপর হয়েছে। শুরু হয়েছে নজরদারি। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোলে তাকে আটকানো হচ্ছে। গাড়ি থামিয়ে চলছে চেকিং। আগামী দিন হাওড়ার বিভিন্ন রাস্তাঘাট স্যানিটাইজ করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
Related Articles
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]
আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২৮ নভেম্বর:- আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। মুখ্যমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে চলছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। […]
রাজ্যের জঙ্গলমহলের পাঁচ জেলায় ৩০টি আসনে ভোট আগামীকাল।
কলকাতা , ২৬ মার্চ:- দীর্ঘ প্রতিক্ষার প্রহর গোণার অবসান ঘটিয়ে বঙ্গের ভোট রঙ্গের মঞ্চ থেকে যবনিকা উঠছে আজ শনিবার। এদিন থেকেই শুরু হচ্ছে রাজ্যে প্রায় এক মাস ধরে হতে চলা ৮ দফা বিধানসভা নির্বাচন। প্রথম দফায় রাজ্যের জঙ্গলমহলের পাঁচ জেলায় ৩০টি আসনে ভোট নেওয়া হবে। এককালে বাম ও পরবর্তীকালে অতিবাম রাজনীতির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত […]




