তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- লক ডাউনে কবলে মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা সমাজকে প্রশাসনের পক্ষ থেকেও বারবার আবেদন করা হয়েছে এই সময়ে আপনারা বাড়িতে থাকুন। কিন্তু যারা দিন আনে দিন খায় সেই সব মানুষরা মহা সংকটের মধ্যে আছেন এই কথা মাথায় রেখে শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার ৪০০ মানুষের দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন। এ ব্যাপারে রাজেশ বাবু বলেন ১০ নম্বর ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি এখানকার বাসিন্দারা বেশির ভাগ গরিব স্ল্যাম এলাকা । দিন আনি দিন খাই মানুষের বাস এখান বেশি। এই সময়ে মানুষজন কাজে বেরোতে পারছে না রুজি রোজগার বন্ধ হয়ে গেছে ।আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এই বিপদের দিনে সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই মতো এখানকার কমিউনিটি সেন্টারে আমি প্রতিদিন ৪০০ মানুষের খাওয়ার বন্দোবস্ত করেছি। এবং যতদিন না লকডাউন ওঠে আমি এই কাজ করে যাব ।শুধু তাই নয় এরআগে আমি আমার এলাকার গরিব মানুষদের বাড়িতে খাদ্যবস্তু চাল ডাল আলু এগুলো তুলে দিয়েছি, এবং আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ডাক্তারবাবুরা যে নির্দেশ দিয়েছেন যে লড়াই ডাক দিয়েছেন আমরা কাধেঁ কাঁধ মিলিয়ে লড়াই করে জয়ী হব এ বিশ্বাস আমাদের আছে।
Related Articles
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]
৬ দফা দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ ও ডেপুটেশন হাওড়ায়।
হাওড়া, ১২ নভেম্বর:- কয়েক দফা দাবিতে শুক্রবার বিকেলে এসএফআই হাওড়া জেলা কমিটির তরফ থেকে হাওড়ার জেলাশাসক অফিসে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া পঞ্চাননতলায় জেলা ছাত্র অফিসে জমায়েতের পর এসএফআইয়ের কর্মীরা ডিএম অফিসের কাছে আসার চেষ্টা করলে পুলিশ আগেভাগেই ব্যারিকেড করে তাদের আটকে দেয়। এই সময় এসএফআইয়ের কর্মীরা ব্যারিকেড ধরেই ধস্তাধস্তি শুরু করে। এসএফআইয়ের […]
দুর্গাপুর ব্যারেজে জল বিভ্রাট , বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির আশঙ্কা MTPS এ।
বাঁকুড়া , ১ নভেম্বর:- ৪৮ ঘন্টার মধ্যে দামোদরের লক গেট মেরামতের কাজ ঠিক করে জল সরবরাহ স্বাভাবিক না হলে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে না। শুধু মেজিয়া বিদ্যুৎ প্রকল্পেই নয় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনেও। এই দুই বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা তিন হাজার মেগাওয়াটের […]





