বাঁকুড়া,৮ এপ্রিল:- করোনা মোকাবিলায় একদিকে চলছে ২১ দিনের লকডাউন। এরমধ্যেই বাঁকুড়া প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগুন লাগল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের পর আচমকাই আগুন লেগে যায় শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে। এই সময় শুষ্ক পাতা ঝড়ার মরসুম। ফলে পাহাড়ের জঙ্গলে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন ধরে যাওয়ায় বাধে বিপত্তি। পাহাড়ের উপরের দিকে বাতাসের বেগ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ের একটা বড় অংশে আগুন ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতেও পাহাড়ের একটা বড় অংশে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দূর থেকে দেখে মনে হয়েছে যেন কেউ আলোর মালায় সাজিয়ে দিয়েছে শুশুনিয়া পাহাড়কে। তবে বুধবার সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি আগুন নেভানোর জন্য।
Related Articles
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কলকাতা , ৩১ মে:- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ সকাল ১০ টার মধ্যে তাকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্য সচিব যথারীতি আজ সকাল পৌনে এগারোটায় নবান্নে পৌঁছান। Post Views: […]
নতুন বিল্ডিং তৈরির সময় লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র বোর্ড , সিদ্ধান্ত হাওড়া পুরসভার।
হাওড়া, ২০ এপ্রিল:- বাড়ি তৈরির সময় কোনও বেনিয়ম আর নয়। নতুন বিল্ডিং তৈরির সময় প্রকল্প এলাকায় এখন থেকে লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র সংক্রান্ত বোর্ড। এর সঙ্গে বাড়ির ক্রেতা বিক্রেতার যাবতীয় তথ্যও উল্লেখ থাকতে হবে সেখানে। সিদ্ধান্ত নিলো হাওড়া পুরসভা। জানা গেছে, আগামী দিনে হাওড়া শহরে নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রোজেক্ট এলাকায় লাগাতেই হবে বোর্ড। পুরসভার […]
সিপিএমের পথসভা কে কেন্দ্র করে ধুন্ধুমার চুঁচুড়া।
হুগলি, ১১ এপ্রিল:- চুঁচুড়া চক বাজারে সিপিএম পথসভায় হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনায় আহত দুই জন। আজ সন্ধায় চকবাজর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে পথসভা করছিল সিপিএম হুগলি এড়িয়া কমিটি। অভিযোগ স্থানীয় তৃনমূল কর্মিরা পথসভার অনুমতি দেখতে চায়। বচসা শুরু হয় দুই পক্ষের। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের […]





