সুদীপ দাস,৮ এপ্রিল:- ভোট নয়, এই মুহুর্তে করোনাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত(বটা)। ফি বছরের শুরুতেই পৌর ভোটের তোড়জোর শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। আশানুরূপ ভাবেই যাতে অনেকটা এগিয়ে ছিলো শাসক দল। ফেব্রুয়ারি মাসে বহু জায়গাতেই দেওয়াল দখলে নামে তাঁরা। কিন্তু মার্চে করোনা আতঙ্ক আপাতত পৌর ভোটে জল ঢেলেছে। এবারে নিজেদের দখলে থাকা সেইসমস্ত দেওয়ালে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে নামলেন হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ইন্দ্রজিৎ দত্ত। মানুষকে ঘরে থাকার অঙ্গিকার জানিয়ে চুনকাম করা সেইসমস্ত দেওয়াল রাঙিয়ে তুললেন তিনি। এবিষয়ে ইন্দ্রজিৎবাবু বলেন এই মুহূর্তে সবকিছু ভূলে আমারা করোনা মোকাবিলায় নেমেছি। তাই ফাঁকা সেইসমস্ত দেওয়ালের মাধ্যমে আমরা মানুষকে সচেতন বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছি।
Related Articles
রাজীবের নামে পোস্টার ব্যানার এবার হাওড়ার বালিতে।
হুগলি ,৮ ডিসেম্বর:- হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে […]
মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদল।
কলকাতা, ২১ জানুয়ারি:- মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদলে দেওয়া হল। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন ওই পরীক্ষা হবে ৯ মার্চ। তবে পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতোকত্তর স্তরের পরীক্ষার সূচিও বদলানো হয়েছে। ২৮শে জানুয়ারি থেকে তেসরা […]
দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচলের জানিপুর এলাকা
মালদা, ৪ জুন:- দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইকে ঘিরে উত্তপ্তহয়ে উঠল মালদার চাঁচলের জানিপুর এলাকা। গুলিতে কেউ হতাহত না হলেও বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানায়, নিহতের নাম সাদ্দাম হোসেন(৩৫)। এছাড়া বোমায় আরও দুজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে তাদের মহানন্দা নদীর ওপারে উত্তর দিনাজপুরে কোথাও গোপনে চিকিত্সার জন্য নিয়ে […]




