হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত উপার্জনহীন। কারখানা, ঢালাই ঘরে এখন কাজ বন্ধ থাকায় এরা কার্যত দুর্ভোগের শিকার। হাতে টাকা নেই। খাবার কিনতে হিমসিম অবস্থা। মঙ্গলবার সকালে এমন প্রায় কয়েকশ দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌতম দত্ত। স্থানীয় জোলাপাড়া মসজিদ লেন, বসিরুদ্দিন মুন্সী লেন, নুর মোহাম্মদ মুন্সী লেন সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের হাতে এদিন চাল, ডাল, আটা, সোয়াবিন প্রভৃতি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। গৌতমবাবু বলেন, এই কর্মসূচি চলবে। প্রথম দিনে প্রায় সাড়ে সাতশ পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আগামীদিনে হরিজন বস্তি সহ আরও এলাকা মিলিয়ে প্রায় দেড় হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।
Related Articles
মুর্শিদাবাদের দুই কেন্দ্রের উপ-নির্বাচনের দিন ঘোষণা করলো কমিশন।
কলকাতা , ১৯ এপ্রিল:-মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই দুই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনায় মৃত্যু হওয়ায় নির্বাচন পিছিয়ে দিতে হয়। সোমবার কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন। ভোটগণনা আগামী ১৮ মে। এদিকে ভোটের দিন ঘোষণা হতেই স্থানীয়দের একাংশ […]
হাসপাতালে ডেপুটেশন দিতে না পেরে হাওড়ায় রাস্তা অবরোধ কংগ্রেসের।
হাওড়া, ১৭ মে:- হাওড়ার ডোমজুড়ের মহিয়াড়ী লক্ষ্মী কমল হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ তুলে বুধবার ওই হাসপাতালে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ছিল ২৪ ঘন্টা এমারজেন্সি খোলা রাখতে হবে। সবসময় হাসপাতালে চিকিৎসক রাখতে হবে। কিন্তু এদিন হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকবেন আগাম খবর পেয়ে কংগ্রেস এদিন হাসপাতালে ডেপুটেশন দেয়নি। এরপর ক্ষিপ্ত হয়ে মহিয়াড়ী […]
যুবই ভবিষ্য , সবুজ-মেরুন কে হারিয়ে শতবর্ষে আইলীগের ডার্বির বদলা লাল-হলুদের।
অঞ্জন চট্টপাধ্যায়,৫ ফেব্রুয়ারি:- ডার্বিতে ফের মুখ পুড়ল মোহনবাগানের। অনূর্ধ্ব ১৮ ডার্বিতে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে মুখ পুড়ল বাগানের ছোটোদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করে সৱুজমেরুন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি তারা। তবে ৭০ মিনিটে কাজের কাজটা করে নেয় ইস্টবেঙ্গল। সালাম জনসনের দুরন্ত গোলে ম্যাচে গোলের খাতা খোলে ইস্টবেঙ্গল। এব়পর আর […]







