তরুণ মুখোপাধ্যায়,৫ এপ্রিল:- প্রধানমন্ত্রী কখনও থালা বাজাবার কথা বলছেন আবার কখনও বাড়িঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর নিদান দেশবাসীকে দিচ্ছেন সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর দ্বারা কোন করোনা নির্মূল করা যাবে না । সাধারণ মানুষের এই ধারণাটা ক্রমশ প্রকাশ পাচ্ছে। আজ রাত্রির নটার সময় পুরো ভারতবাসীকে অন্ধকার পালনে যে পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন সে ব্যাপারে বলতে গিয়ে বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান অধ্যাপক অভিজিৎ পাল জানালেন যে আলো নেভানো , থালা বাজানোর পেছনে কোন বৈজ্ঞানিক চিন্তাধারা নেই । আমরা অনেক আশা করেছিলাম প্রধানমন্ত্রী হয়তো আমাদের বিজ্ঞান-স্বাস্থ্য বিষয়ক চিন্তাধারার কোনো কথা বলবেন । কিন্তু এ ব্যাপারে কোনো রাস্তায় না গিয়ে তিনি যা বললেন তা একদমই হতাসজনক।মনে হচ্ছে নিজের দেশবাসীর কাছে ওনার জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন। অধ্যাপক পালের মত বিশেষজ্ঞরা জনসাধারণকে লকডাউনের যে পরামর্শ দিয়েছেন তা আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। কারন এর পিছনে বৈজ্ঞানিক চিন্তাধারা আছে । এটা মানলে করোনার মতো মারণ রোগ কে দূর করা সম্ভব।
Related Articles
বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরন করছে কেন্দ্রীয় সরকার , অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৪ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এরাজ্যের প্রতি বিমাতৃ সুলভ আচরণের অভিযোগ করেছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা বৈঠকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের তুলনায় এ রাজ্যকে কম অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ওই বৈঠকের পরে নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে […]
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।
কলকাতা, ২১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা সম্মত হয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে একথা জানা গিয়েছে। যশবন্ত সিনহা নিজেও আজ এক টুইটে এই ইঙ্গিত দিয়ে বৃহত্তর স্বার্থে রাজনীতির সংশ্রব ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, […]
চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুতে উত্তেজনা খানাকুল গ্রামীণ হাসপাতালে।
আরামবাগ , ২৭ মে:- চিকিৎসার গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল খানাকুল গ্রামীণ হাসপাতালে। জানা গেছে রোফিয়া বেগম নামে এক রোগীকে সকালবেলা তার পরিবারের লোকেরা খানাকুল হসপিটালে ভর্তি করে পৌনে আটটা নাগাদ তিনি মারা যান। মৃতার পরিবারের অভিযোগ, ডাক্তারবাবুরা চিকিৎসা না করে নার্সদের দিয়ে চিকিৎসা করানোর ফলেই এই মৃত্যু ঘটেছে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে […]




