সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক আগে সেখানে অজন্তা সেবা সদন নামে একটি বেসরকারী হাসপাতালের পথ চলা শুরু হয়। জরুরিকালীন অবস্থায় জেলা প্রশাসনের একটি দল নার্সিংহোম ঘুরে সেটিকে ব্যাবহারের মত দেয়।
তারপর থেকেই আপত্তি তোলে স্থানীয় মানুষ। আজ তাদের বিক্ষোভ চরম আকার নেয়। তাঁদের বক্তব্য অত্যন্ত ঘিঞ্জি এই এলাকায় সংক্রামক ব্যাধির চিকিৎসা শুরু হলে এলাকাবাসীরাই আক্রান্ত হতে পারেন। তাই তাঁরা কোন অবস্থাতেই সেখানে চিকিৎসা করাতে দেবেন না।পাশাপাশি এই হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি রুগীর আত্মীয়রা বলেন আমাদের রুগীদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই অবস্থায় আমরা তাঁদেরকে নিয়ে কোথায় যাবো ? অন্যদিকে হাসপাতালের কর্নধার সঞ্জয় সিনহা বলেন সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু গতকাল সরকারী হাসপাতালের চিকিৎসকরা আমার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রুগীদের দেখে এইমুহূর্তে কোনভাবেই তাঁদেরকে অন্যত্র সরানো যাবে না বলেছেন ! এই পরিস্থিতিতে আমি কি করবো ? তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলে নি।Related Articles
পৌষ সংক্রান্তি উপলক্ষে আলুর দমের মেলা হুগলিতে।
হুগলি, ১৫ জানুয়ারি:- পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠেছে হুগলির আলুর দমের মেলা। আর সেই মেলাতে যোগ দিতে সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে জান্দা গ্রামে যে মেলা বসে, তা আলুর দমের মেলা হিসেবেই পরিচিত। হুগলি বাসীদের কাছে প্রায় […]
বেশিরভাগ সমীক্ষাই বলছে বাংলা নিজের মেয়েকেই চায়।
কলকাতা, ২৯ এপ্রিল:- সব জল্পনা উড়িয়ে রাজ্যে ফের তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতবারের তুলনায় আসন সংখ্যা কমলেও ক্ষমতা দখলের মতো ম্যাজিক ফিগার অনায়াসে হাসিল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাসফুল শিবির ১৫২ থেকে ১৬৪ আসনে জিততে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ‘সি ভোটার। রাজ্যের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার শাসকদল তৃণমূল কংগ্রেসের উপরেই […]
ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে।
হুগলি , ৩০ জুলাই:- করোনা পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ প্রকল্প শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে। জেলা প্রশাসনের সহযোগিতায় সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে গাপ্পি মাছ চাষের ট্যাঙ্ক। জেলায় প্রথম সিঙ্গুর ব্লকে এই মাছ চাষ প্রকল্প শুরু হয়েছে পঞ্চায়েতের সহযোগিতায়। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অধিন ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম […]









