সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক আগে সেখানে অজন্তা সেবা সদন নামে একটি বেসরকারী হাসপাতালের পথ চলা শুরু হয়। জরুরিকালীন অবস্থায় জেলা প্রশাসনের একটি দল নার্সিংহোম ঘুরে সেটিকে ব্যাবহারের মত দেয়।
তারপর থেকেই আপত্তি তোলে স্থানীয় মানুষ। আজ তাদের বিক্ষোভ চরম আকার নেয়। তাঁদের বক্তব্য অত্যন্ত ঘিঞ্জি এই এলাকায় সংক্রামক ব্যাধির চিকিৎসা শুরু হলে এলাকাবাসীরাই আক্রান্ত হতে পারেন। তাই তাঁরা কোন অবস্থাতেই সেখানে চিকিৎসা করাতে দেবেন না।পাশাপাশি এই হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি রুগীর আত্মীয়রা বলেন আমাদের রুগীদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই অবস্থায় আমরা তাঁদেরকে নিয়ে কোথায় যাবো ? অন্যদিকে হাসপাতালের কর্নধার সঞ্জয় সিনহা বলেন সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু গতকাল সরকারী হাসপাতালের চিকিৎসকরা আমার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রুগীদের দেখে এইমুহূর্তে কোনভাবেই তাঁদেরকে অন্যত্র সরানো যাবে না বলেছেন ! এই পরিস্থিতিতে আমি কি করবো ? তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলে নি।Related Articles
বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দক্ষিণেশ্বর।
উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- দক্ষিণেশ্বর বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে আসে রেলের আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে এই দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হয়। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। কেউ ১৫-২০ বছর কেউবা তারও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের এই রেল স্টেশন সংলগ্ন […]
পেট্রাপোলে বাংলাদেশের গর্ভনিরোধক ওষুধসহ গ্রেপ্তার ট্রাকচালক l
মালদা,২৬ নভেম্বর:- সুখী ট্যাবলেট নিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে ট্রাক সহ চালককে আটক করে পেট্টাপোল থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফের 179 ব্যাটেলিয়ান l সোমবার ভারতীয় একটি ট্রাক বাংলাদেশ পন্য খালি করবার পরে ফাঁকা গাড়িতে করে বাংলাদেশের সুখী ট্যাবলেট এর নটি ব্যাগ নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবার চেষ্টা করে l পেট্রাপোল বর্ডার চেকিং […]
বিজেপির মন্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টা অভিযোগ পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে
মালদা , ৪ জানুয়ারি:- বিজেপির মন্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে। রবিবার গভীর রাতে মালদার রতুয়া-২ নম্বর ব্লকের বারইল এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতিদের ছোড়া গুলিতে প্রাণে বেঁচে গেলেও হাতে গুলি লেগে গুরুতর জখম হন ওই বিজেপি নেতা। বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় পুখুরিয়া থানায় অভিযোগ জানালে […]




