সুদীপ দাস,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব উদ্যোগ ব্যান্ডেল দেবানন্দপুরের একটি রেশন দোকানে। খাদ্যসামগ্রী দেওয়ার সময় গ্রাহকদের থেকে প্রায় সাড়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে পাইপের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। মোটা পাইপের একদিক দোকানের দিকে। অন্যদিক বাইরের দিকে। দোকানের ভিতরে থেকে পাইপের এক মুখে পন্যসামগ্রী ঢেলে দেওয়া হচ্ছে। বাইরের দিকে থাকা অন্য মুখে ব্যাগ পেতে রাখছেন গ্রাহকরা। সেই ব্যাগে দোকান থেকে ঢেলে দেওয়া খাদ্যসামগ্রী পরে যাচ্ছে। দূরত্ব বজায় রাখতে অভিনব এই উদ্যোগ গ্রহন করেছেন দোকান মালিক হেমন্ত মজুমদার। তিনি বলেন রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষনা করার পরই স্থানীয় প্রশাসন আমাদের জানিয়ে দিয়েছিলো যেভাবেই হোক ভিড় এড়াতে হবে। পাশাপাশি দূরত্ব বজায় রাখতে হবে। সেকথা ভেবেই আমি প্রতিদিন দুটোর বেশী বুথের মানুষদের জন্য রেশন দিচ্ছি। তাঁরা যেন দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ায় সেবিষয়টাও আমরা নজরে রাখছি। তবে খাদ্যসামগ্রী দেওয়ার সময় দুজন পাশাপাশি চলে আসতে পারে। সেদিকে বিশেষভাবে নজর দিয়ে এই হাতে বানানো প্রযুক্তির কথা আমার মাথায় আসে। দূরত্ব বজায় রাখতে দোকানদারের এই অভিনব প্রয়াসকে স্বাগত জানিয়েছেন গ্রাহক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। তাঁরা চায় অন্যসব দোকানগুলিও এধরনের ব্যাবস্থা গ্রহন করলে করোনা পরিস্থিতিতে সমাজের মঙ্গল হয়।
Related Articles
হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা।
হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা। ভোটার তালিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ডোমজুড়ের বাঁকড়া। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনাটি ঘটেছে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের মিশ্রপাড়ায়। জখম অবস্থায় ওই বিজেপি নেতাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত শুক্রবার রাতে বাঁকড়ার পশ্চিমপাড়ায় বিজেপির […]
কিছু বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে প্রথম দফার ভোট চলছে মসৃন গতিতে।
সোজাসাপটা ডেস্ক , ২৭ মার্চ: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে এখনও পর্যন্ত রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট চলেছে মসৃণ গতিতে। ভোটের হারেই পরিস্কার মানুষ সর্বত্র উত্সাহ উদ্দীপনার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে উত্সাহী ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে।যথা সম্ভব কোভিড বিধি মেনে চলছে ভোট গ্রহণ।বেলা একটা পর্যন্ত […]
সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]



