হাওড়া,১ এপ্রিল:- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সার্বিকভাবে লকডাউন মেনে চলতে হবে। আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। অকারনে রাস্তায় ঘুরে বেড়াবেন না। আড্ডা মারবেন না। এর জন্য অনেক সময় পাবেন। মানুষকে ভালো রাখতে হবে। এর জন্যই কমপ্লিট লকডাউন মানতে হবে। পাশাপাশি তিনি এও জানান অযথা এনিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই। সচেতন থাকুন। অনেক ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি-কাশি নিউমোনিয়ার রোগীকে রোগী বলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কেন্দ্র। এর ফলে অন্যান্য রাজ্যের মতোই রাজ্যের আর্থিক অবস্থার হাল শোচনীয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ডিভলিউশনের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার এবার ১১ হাজার কোটি টাকা পাবে না। এছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। তার উপরে বাম আমলের ঋণের বোঝা রয়েছে। এসব সত্ত্বেও খুব কষ্ট করে সরকারি কর্মচারীদের মাইনে পেনশন মজুরি দিতে হচ্ছে। তবে ভবিষ্যতে কি হবে তা অনিশ্চিত হয়ে পড়ছে ক্রমশ। কয়েকটি বড় রাজ্য সরকারি কর্মীদের মাইনে পেনশন ঠিকমতো দিতে পারছে না। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং ডাক্তার সুকুমার মুখার্জি ডাক্তার অভিজিৎ চৌধুরী মতন প্রথিতযশা চিকিৎসকরা।
Related Articles
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে অশান্ত চুঁচুড়া।
হুগলি, ১২ আগস্ট:- যুবক মৃত্যু ঘিরে ব্যাপক অশান্তি হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত জনতা ভাঙচুরো চালায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় শেখ হায়দার ও রেখা দাস নামক দুজনের মধ্যে অনেকদিন আগে থেকে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার […]
মঙ্গলের সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গেল বিশ্ববাণিজ্য সম্মেলনের।
কলকাতা, ১৯ এপ্রিল:- আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার। যদিও মঙ্গল সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। করোনার কারণে দু বছর বন্ধ থাকার পর এবছর ফের দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে। দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গ কে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে এই সম্মেলনকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। তাজপুর সমুদ্র বন্দর, ডেউচা পাচামি […]
গাড়ি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করল স্কুলের ছাত্রছাত্রীরা।
হাওড়া,৭ জানুয়ারি:- নিয়ম না মেনে যারা রাস্তায় গাড়ি চালান বা যারা প্রতিদিন কোনও না কোনওভাবে ট্রাফিক নিয়ম ভঙ্গ করেন এমন গাড়িচালকদের আবারও সচেতন করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। মঙ্গলবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছিতে এদিন ছাত্রছাত্রীদের পথে নামিয়ে গাড়ি চালকদের সচেতন করানো হয়। অনেকেই রাস্তায় বেরিয়ে বা গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক নিয়ম ভঙ্গ করেন। কেউ […]








