চিরঞ্জিত ঘোষ, ৩১ মার্চ:- বিজেপি র কিষান মোর্চার পক্ষ থেকে এদিন সকালে হুগলির ডানকুনির ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে আলু , তেল , ডাল , সোয়াবিন , নুন এর প্যাকেট বিলি করা হল। ডানকুনি বিজেপির কিষান মোর্চার সভাপতি প্রবীর ভান্ডারী বলেন দেশে করোনার মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে। এদের হাত থেকে বাঁচতে জনসাধারণ লক ডাউনে রয়েছেন। শোচনীয় অবস্থা দিনআনি দিনখাই মানুষদের এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের পাশে দাঁড়াবো। তাই আজকে এই সমস্ত জিনিসপত্র তাদের হাতে তুলে দিলাম। যাতে তারা একটু রান্না করে খেতে পারেন। এখন দেশের যা অবস্থা সকল মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে হবে কোনো রকম রাজনীতির ভেদাভেদ করার সময়এটা নয় তাই আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা ভাল থাকুন এবং এবং করোনার থেকে রক্ষা পেতে যা যা নির্দেশ চিকিৎসক ও প্রশাসন দিচ্ছেন তা মেনে চলুন।
Related Articles
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও।
হাওড়া, ২২ অক্টোবর:- ধাপে ধাপে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। এর মোকাবিলায় আগাম সতর্ক হাওড়া পুরসভাও। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ইমারজেন্সি সব দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামীকাল থেকে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে গাছ পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। ‘ট্রি কাটার’ মেশিন আনা হয়েছে। নিকাশী সহ বিভিন্ন ইমারজেন্সি […]
রাজ্যের মানুষ ভিক্ষা চায়না , চায় কাজ – অগ্নিমিত্রা পাল।
হুগলি , ৪ নভেম্বর:- হুগলি জেলার শেওরাফুলিতে বিজেপি মহিলা মোর্চার সভায় উপস্থিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মহিলা মোর্চার সভায় এসে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। এদিন রাজ্যের ২ টাকা কেজি দরে চাল দেওয়া প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষ ভিক্ষা চায়না, চায় কাজ যাতে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। রাজ্য সরকারের জমির […]
কোভিড টিকাকরণে আরও দেড় লক্ষ কোভিশিল্ড টিকার ডোজ পাঠালো কেন্দ্র।
কলকাতা, ২১ জানুয়ারি:- কোভিড টিকা করণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে আরও দেড় লক্ষ ডোজ কোভিশিল্ড টিকার ডোজ পাঠিয়েছে। গতকালই সেগুলি বাগবাজারের সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে ওই টিকা শুধু মাত্র বুস্টার ডোজ হিসাবেই ব্যবহার করা যাবে। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা পার্থ দে জানিয়েছেন রাজ্যে কোভিশিল্ড টিকার ভাঁড়ার শুন্য হয়ে যাওয়ায় টিকা করণ ব্যাহত হচ্ছিল। এমতাবস্থায় […]








