তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- আজ রিষড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গোস্বামী এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকার তাদের এলাকায় দুস্থ এবং গরিব মানুষদের মধ্য ত্রাণ বিতরণ করেন। এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য বস্তু তুলে দেন । শুভজিৎ সরকার জানান এই বিপদের দিনে গরিব মানুষের পাশে থাকাটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর সেই নির্দেশ মেনে আমরা আমাদের সাধ্যমত এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। তাদের এই বিপদের দিনে তারা যেন কষ্টের মধ্যে না পড়েন সেই ব্যাপারে লক্ষ্য রাখছি । অন্যদিকে ২৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্য মনোজ গোস্বামী জানান আমরা এই বিপদের দিনে নিরলস চেষ্টা করে যাচ্ছি। এই করোনার ভয়াবহতা থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য আমাদের দলনেত্রীর নির্দেশে কাজ করে চলেছি । ইতিমধ্যে করোনার যে ভয়াল রূপ সে ব্যাপারে এলাকার মানুষদের অবহিত করা হয়েছে এবং লক ডাউনের সময় তারা যেন বাইরে না যান এবং প্রয়োজনীয় যে প্রতিশোধক ব্যবস্থা যা আছে হাত সাবান , মাস্ক যেন ব্যাবহার করেন সে ব্যাপারে তাদের বলেছি এবং এলাকাবাসীর মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি এবং প্রয়োজনীয় খাদ্য বস্তু আমরা তাদের হাতে তুলে দিয়েছি ।এছাড়াও ২৩ নম্বর ওয়ার্ড এর মহিলা তৃণমূলের সভানেত্রী রীনা ঘোষও ছিলেন এই কর্মসূচিতে।
Related Articles
দুঃসাহসিক ! দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।
হাওড়া , ৫ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির রোজ মেরি লেনের একটি বহুতল আবাসনে। তিন তলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। বৃদ্ধা শুভা দেবী মেহতা জানান, তাঁর ছেলে কাজে বেরিয়ে যাওয়ার পর এদিন তিনি একাই ফ্ল্যাটে […]
আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্রী , প্ররোচনার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে !
সুদীপ দাস, ২৮ অক্টোবর:- প্রেমে প্রত্যাখান। আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্রী। থানায় প্ররোচনার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পান্ডুয়া থানার খন্ন্যান নইপুকুরপাড়ে। মৃত ছাত্রীর নাম পায়েল ক্ষেত্রপাল (১৭)। পায়েল পান্ডুয়া ব্লকের একটি সরকারী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিল। পায়েলের সাথে স্থানীয় বছর ২১ এর যুবক মঙ্গল মালিকের সাথে প্রনয়ের সম্পর্ক ছিল বলে অভিযোগ। মঙ্গল দিন […]
১০০ শতাংশ প্রতিবন্ধীর উঠছে না হাতের ছাপ , “আধার” না পেয়ে আঁধারে পোলিও আক্রান্ত তাপস !
সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- বিধাতার নিষ্ঠুর পরিহাস বলতে বোধহয় একেই বোঝায়। সেই বছর তিনেক বয়সে মা হারিয়েছেন। ৫বছর বয়স থেকেই শারিরীক সমস্যা শুরু। আর মাত্র ৮বছর বয়সে বাবাও চোখ বুঝলেন। তখন সম্বল শুধুমাত্র বছর দশেকের বড় একমাত্র দাদা। ভাইয়ের কথা চিন্তা করে কিশোর বয়সেই বিয়েটা করে ফেলেন দাদা। সেই থেকে আজ অবধি ভাইয়ের সর্বক্ষনের সঙ্গী […]








