হুগলি ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে লকডাউন চালু করেছে দেশে ও রাজ্যে। এরমধ্যে অত্যাবশ্যক পণ্য হিসেবে দুধ ও জীবনদায়ী ওষুধ কে বাদ দিলেও পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল সুগার , প্রেসার ও থাইরয়েডের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ। রবিবার লকডাউনের ষষ্ঠ দিনে ওষুধের জোগান নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছেন ওষুধ বিক্রেতারা। তাদের কথায় লকডাউনের জেরে ডিষ্ট্রিবিউটার, সি এন এফ ও লোকাল সাপ্লায়ারেরা কেউ কাজে আসছেন না। ফলে দোকানে চাহিদা মতো ওষুধ মিলছে না। অনেক ক্রেতা আতঙ্কিত হয়ে মাসের ওষুধ একবারে মজুদ করে রাখতে চাইছেন। কিন্তু তারাও তাদের দাবি মতো ওষুধ পাচ্ছেনা। ওষুধ বিক্রেতা দীপঙ্কর দত্ত বলেন, আমরা সরকারের কাছে আবেদন করছি লকডাউনের সময় ট্রান্সপোর্টের যে সমস্ত গাড়ি ওষুধ পৌঁছানোর কাজ করে তাদের ছারপত্র দেওয়া হোক। না হলে প্রতিদিন সুগার ,প্রেসার ও হার্টের রোগীরা দোকানে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। কয়েক দিনের মধ্যেই ওষুধ না পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়লে নতুন করে হাসপাতাল গুলি সমস্যা দেখা দেবে।
Related Articles
রিষড়ার বাজারগুলিতে অভিযান চালিয়ে কোভিডবিধি মেনে চলার নির্দেশ রিষড়া থানার।
হুগলি, ৬ জানুয়ারি:- বৃহস্পতিবার সকাল থেকেই রিষড়া থানার পক্ষ থেকে পুর এলাকার সমস্ত বাজারগুলিতে কোভিড মেনে চলার সচেতনতা অভিযান চালানো হলো। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খানের নেতৃত্বে থানার অফিসার এবং পুলিশকর্মীরা এই অভিযানে অংশ নেন। রাসেল পারভেজ খান জানান প্রত্যেকটি বাজারে আমাদের এই অভিযান চলেছে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আবেদন করেছি আপনারা […]
সরকার দায়িত্ব নেওয়ার পরেই সীমান্ত এলাকায় ট্রাক টার্মিনাসগুলিতে রাজস্ব আদায় বৃদ্ধি।
কলকাতা, ২০ মার্চ:- ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার পর গত একমাসে এক কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ এই রাজস্ব আদায় হয়েছে বলে […]
ঠান্ডা পড়তেই লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা।
হুগলি, ১৯ নভেম্বর:- ঠান্ডা পড়তেই হাওড়া বর্ধমান মেন লাইন শাখায় লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা। ইতিমধ্যে গত এক সপ্তাহে লোকাল ট্রেনে মোবাইল চুরির সংখ্যা বাড়ার অভিযোগ পেয়েই তদন্তে নেমে বুধবার রাতে কোন্নগর স্টেশন থেকে এই চুরি চক্রের পান্ডাকে গ্রেফতার করল বেলুড় জিআরপি। ধৃতের নাম সঞ্জয় লবকুশ রাজপুত। প্রত্যেক বছর শীতের সময় উত্তরপ্রদেশ থেকে […]






