হুগলি , ২৯ মার্চ:- কৃষকদের মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, জমিতে চাষ করার আর্জি জানিয়ে বাড়ি বাড়ি ত্রাণ তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। গুড়াপ থানার উদ্যোগে নিজেদের মাসিক বেতন থেকে ত্রাণ তহবিল তৈরি করে দিনমজুর পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া। হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে গুড়াপ থানার সহযোগিতায় রবিবার গুরাপের বিভিন্ন পঞ্চায়েত এলাকার 400 পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুঃস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার তথাগত বসু ও গুড়াপ থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল। খাদ্যসামগ্রী মানুষের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দরকারে বাইরে বেরোলে প্রত্যেকে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে ও কোরোনা সচেতনতায় সরকারের নির্দেশ অনুযায়ী নিয়ম নীতি মেনে চলার আবেদন জানানো হয় গ্রামের দিনমজুর কৃষকদের কাছে।
Related Articles
দিনহাটায় ভয়াবহ আগুনের পুড়ে ছাই পাঁচটি বাড়ি , চাঞ্চল্য।
কোচবিহার , ৪ জানুয়ারি:- ফের অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট সংলগ্ন পিকনিধারা এলাকায়। জানা যাচ্ছে, ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুন […]
আতঙ্কের নাম যখন ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে হাওড়ায় বিশেষ বৈঠক।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- শনিবার ডেঙ্গু নিয়ে বিশেষ বৈঠক হয়ে গেল হাওড়ায়। হাওড়ার নিউ কালেক্টররেট বিল্ডিংয়ে এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ডিরেক্টর অব হেলথ সার্ভিস সিদ্ধার্থ নিয়োগী সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনি বৈঠক করেছেন হাওড়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলেন রয়েছেন পুরসভার আধিকারিকরাও। Post Views: 341
সাঁতরাগাছিতে বহুতল আবাসনে গুলি।
হাওড়া, ২৫ জুন:- হাওড়ার সাঁতরাগাছিতে বহুতল আবাসনে গুলি। রেলকর্মী এস কে বেহারার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। মোট ২ রাউন্ড গুলি চালানো হয় বলে সূত্রের খবর। ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন স্যানচুয়ারি ভিউ অ্যাপার্টমেন্টে। সাঁতরাগাছি থানার পুলিশ ওই রেলকর্মীকে […]









