তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনা নিয়ে গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না। এই বার্তা নিয়ে সিঙ্গুর সহ বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের হাতে চাল, আলু, ডাল, ভোজ্য তেল, সাবান ও মশলার প্যাকেট তুলে দেন হুগলির গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু। সিঙ্গুর থানার উদ্যোগে থানা এলাকার কামারকুণ্ডু, নসিবপুর, দিয়াড়া, সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকার ঝুপড়িতে বসবাসকারী 750 টি পরিবারের হাতে তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানা অফিসার ইনচার্জ সুদীপ্ত সাঁধুকা জানিয়েছেন, লকডাউন চলাকালীন তিনদিন ছাড়া ছাড়াই এই ত্রাণ বিলি করা হবে। পরে পুলিশ সুপার বলেন, করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ যে সমস্ত মানুষজন এলাকায় করছেন, তাদের বিষয়ে পুলিশ কড়া নজর রেখেছে। সঠিক তথ্য দিয়ে কেউ অভিযোগ জানালে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
Related Articles
হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে। পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করলো শেখ হাসিনার সরকার। হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। তবে, সাধ থাকলেও এবার দামের কারণে সাধ্যি নেই ক্রেতাদের। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এরাজ্যে ঢোকে। শুক্রবার সকাল থেকেই হাওড়ার […]
এখনি বাড়ছে না পাউরুটির দাম , জানালো ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।
কলকাতা, ২৯ জানুয়ারি:- বর্তমান কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এখনই পাউরুটির দাম বাড়ছে না বলে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে আরিফুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গত এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম […]
খেলা হবে দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচ।
হাওড়া, ১৬ আগস্ট:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সোমবার ১৬ আগস্ট সারা রাজ্যেই খেলা হবে দিবস পালিত হয়। এদিন বিকেলে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওই প্রীতি ম্যাচে মন্ত্রী অরূপ রায় একাদশের মুখোমুখি হয় হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশ। ম্যাচের ফল ছিল গোল শূন্য। ওই ম্যাচে অতীতের দিকপাল ফুটবলাররা অংশ নেন। […]








