হুগলি ,২৮ মার্চ:- বেরাতে গিয়ে আটকে পড়া ৫০ জনকে বিমানে করে ঘরে ফেরালেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লক ডাউনের আগে রিষড়া গ্রাম পঞ্চায়েতের বামুনারী গ্রামের বাসিন্দাদের ঘরে ফেরান। শুধু তাই নয় দিল্লী থেকে দমদম বিমান বন্দর হয়ে ঘরে ফেরার আগে প্রতিবেশীদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাদের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন সাংসদ।প্রতিবেশীরা জানিয়েছেন প্রতি বছরের মতো স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে পাড়ার পরিবারগুলি পাঞ্জাব হয়ে হিমাচল হয়ে দিল্লী ঘুরে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু করোনা ত্রাসে লকডাউনের গেরোয় তারা অতি কষ্টে দিল্লীতে পৌছান। রবিবার বিকালে দিল্লী থেকে ফেরার কোন উপায় না পেয়ে পঞ্চায়েতের উপপ্রধান গৌতম চক্রবর্তী কে ফোন করেন আটকে থাকা গ্রাম বাসীরা। গৌতম ফোন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে জানাতেই তিনি এক লপ্তে ৫০টি টিকিটের ব্যবস্থা করে আটকে থাকা ৫০জন পর্যটককে বাড়িতে ফেরান। উদ্যোক্তা তারক দাস বলেন, কল্যাণ বন্দ্যোপাধযায়ের মতো সাংসদ আমাদের পাশে না দাঁড়ালে আমরা হয়ত এই কঠিন সময়ে ঘরে ফিরিতে পারতাম না।যাই হোক তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সব সম্বব হয়েছে।সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী যে ভাবে রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করছেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছি।
Related Articles
ফের কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৬ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এবং বাহিনীর বিরুদ্ধে ভোট দাতাদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। আজ এক টুইট বার্তায় তিনি অভিযোগ করেন অনেক জায়গাতেই বাহিনীর জওয়ানরা তৃণমূল কংগ্রেসের ভোট দাতাদের ভয় দেখাচ্ছেন এবং নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন […]
আব্বাস সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করলেন আবু হাসেম খান চৌধুরীর ও বিধায়ক ইশা খান চৌধুরী।
হুগলি , ১০ জানুয়ারি:- রবিবার সকালে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে সাক্ষাৎ করলেন মালদার প্রাক্তন মন্ত্রী প্রয়াত গণি খান চৌধুরির (বরকত) পরিবারের সদস্য সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালু) ও বিধায়ক ইশা খান চৌধুরী। মিনিট দশেক বৈঠক করে চলে যান। সুত্রের খবর সৌজন্যমূলক সাক্ষাৎ করে চলে যান তারা। Post Views: 358
কালিয়াগঞ্জে মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত, দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ এপ্রিল:- কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বাইরে থেকে লোক এনে সরকার ও সাধারণ মানুষের সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা পুলিশ কর্মীদেরও রয়াত করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এর নেপথ্যে দিল্লির হাত থাকতে পারে বলেও তাঁর ধারনা। ওই নাবালিকার […]




