তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- মিশ্র ভাষাভাষীর শহর হুগলি জেলার রিষড়া।ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশের মানুষ এখানে বসবাস করে । আর এই সমস্ত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর তৃনমুল পরিচালিত রিষড়া পৌরসভা। বর্তমানে সারা দেশজুড়ে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয় পৌরসভা এবং তাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানালেন যে ভয়াভয় এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত আমরা। রিষড়াবাসীরা জন্য একটি হেল্পলাইন তৈরি করা হয়েছে। যেকোনো সাহায্যের জন্য রিষড়াবাসী এই হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন।পুরসভার যে সমস্ত স্বাস্থ্যকর্মী সাফাই কর্মী আছেন তারা ২৪ ঘন্টা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই রোগের প্রাদুর্ভাব থেকে শহরবাসীকে রক্ষা করা যায় । পুরপ্রধান জানান এখানকার গরিব মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন রিষড়া পৌরসভা।
যে সমস্ত মজদুররা এই শহরে বাস করেন তাদের পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যাতে শহরবাসী ভালো থাকতে পারে তার জন্য প্রতিটি রাস্তায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় ব্লিচিং পাউডার সহ প্রতিষেধক স্প্রে করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে পুরপ্রধান এখানকার যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের কাছে আবেদন করেছেন এই বিপর্যয় সাধারণ মানুষ যাতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য দামে পেতে পারেন তার সে ব্যাপারে তারা যেন লক্ষ্য রাখেন । এই সুযোগে যেন কোন ব্যবসাদার জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে না বাড়ান সে ব্যাপারে লক্ষ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় বাবুর আশা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে লড়াই শুরু করেছেন যে ত্যাগ তিতিক্ষা মাধ্যমে রাজ্যবাসীকে লড়াই করার আহ্বান জানিয়েছেন তাতে আমাদের সহরের মানুষও যুক্ত হয়েছেন আমাদের লড়াই জারি থাকবে।Related Articles
ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ১৫ জুলাই:- ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে আজ শ্রীরামপুর কোর্টের কাছে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক দলের পক্ষ থেকে প্রতিবাদে অবস্থান ধরনা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বলতে গিয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু অভিযোগ করেন যে বর্তমানে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দলবাজি হচ্ছে পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যারা পয়সা দিতে […]
অতিভারী বৃষ্টিতে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
রাত থেকে একটানা অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডে জল জমেছে। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর সারারাত অতিভারী বৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, […]
সিবিআই স্ক্যানারে এবার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।
হাওড়া, ৯ অক্টোবর:- উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে সিবিআই অভিযান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তদন্তে আসে সিবিআই এর একটি দল। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। অর্জুন সরকারকে একটানা জিজ্ঞাসাবাদ। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি পুরসভাতেও সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। Post Views: […]




