হাওড়া,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দেয়।সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন জনতা। পুলিশ সূত্রে খবর, যাতে রেশন কিংবা মুদিখানার দোকানের সামনে কেউ একসঙ্গে জটলা বেধে না থাকতে পারেন তাই এই উদ্যোগ।এর প্রধান উদ্দেশ্য যাতে করোনা ভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে প্রবেশ করতে না পারে।
Related Articles
নিয়ম মেনেই দেড় মাস বন্ধ থাকার পর খুলে গেল স্কুল, খুশি পড়ুয়ারা।
হুগলি, ২৭ জুন:- স্কুল মানেই বন্ধুদের সাথে দেখা। খেলার ছলে পড়াশোনা। তাই স্কুলে আসতে ভালো লাগে। গরমের ছুটির পর আজ থেকে খুলে গেল স্কুল। দেড় মাস পর স্কুল খোলায় খুশি পড়ুয়ারা। মে মাসের দুই তারিখ থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সরকারী স্কুলে। সকালে প্রার্থনার পর, শুরু হয়েছে স্কুলে পঠন পাঠন। প্রায় দু বছর করোনা পরিস্থিতির […]
বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌর সদস্য স্বর্গীয় দেবাশীষ দাসের স্মরণে স্মৃতি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট
হুগলি , ১০ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য তথা হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী সুবীর ঘোষ(ভাই দা) এর উদ্যোগে প্রাক্তন পৌর সদস্য স্বর্গীয় দেবাশীষ দাসের (রানা দা) স্মৃতির স্মরণে স্মৃতি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি স্কুল মাঠে উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী দিলীপ যাদব মহাশয় ও হুগলি […]
বেলুড় মঠে কুমারী পূজা হলো চিরাচরিত রীতি মেনেই।
হাওড়া, ৩ অক্টোবর:- সোমবার মহাষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পূজা সম্পন্ন হলো চিরাচরিত রীতি মেনেই। এদিন সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কুমারী পূজা। তবে গত ২ বছর কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। ওই […]





