তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা ভাইরাস আক্রান্ত দের চিকিৎসারত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান আসুন আমরা সকলে একসঙ্গে এই মহা বিপদের বিরুদ্ধে লড়াই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এদিন দুপুর থেকে কলকাতার এসএস কেএম , এন আর এস, আর জি কর মেডিকেল কলেজ ,কলকাতা মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ,এম আর বাঙ্গুর হাসপাতলে পৌঁছে যান। সেখানে গিয়ে হাসপাতাল সুপার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে জানতে চান এই মুহূর্তে পরিস্থিতি কিরকম। কিভাবে মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় তা তিনি জানতে চান চিকিৎসকদের কাছে।তিনি কর্তব্যরত ডাক্তার নার্স চিকিৎসক কর্মী প্রত্যেকেই যেভাবে তারা নির্ভয়ে মানুষের সেবা করে যাচ্ছেন তারজন্য অভিনন্দন জানান। তিনি জানান এই বিপদের মধ্যে যে ভাবে আপনারা মানুষের রোগমুক্তির কাজে এগিয়ে এসেছেন তার জন্য আপনাদের ভালো থাকতে হবে । এদিন মুখ্যমন্ত্রী যে সমস্ত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী যারা দিনরাত এক করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা যাতে সুস্থ ভাবে থাকতে পারে তার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এর সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে সুপার এবংহাসপাতাল কর্তৃপক্ষের সবথেকে প্রয়োজনীয় মাস্কও স্যানিটাইজার তাদের হাতে তুলে দেন । আজকের মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন । তাদের বক্তব্য তিনি যে মানুষের মুখ্যমন্ত্রী তা একবার প্রমাণ করলেন। তাদের বক্তব্য যেভাবে তিনি এই করনা ভাইরাসের বিরুদ্ধে রাজ্যবাসীকে লড়াই করার ভরসা দিচ্ছেন তা কোথায় অনবদ্য ।
Related Articles
শুভেন্দুর পাল্টা অর্জুন।
উঃ২৪পরগনা, ২২ জানুয়ারি:- চলতি মাসের কয়েকদিন আগেই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার ইএসআই মাঠে পঞ্চায়েতি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। এমনকি পঞ্চায়েতে রাজ্যে শাসক দলকে হারানোর ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হন তিনি। আজ তারই পাল্টা সভা করলো ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল […]
বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে অধ্যক্ষের দেওয়া পেয়ারা প্রত্যাখ্যান বিরোধীদের।
কলকাতা, ৭ ডিসেম্বর:- বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অন্যায় ভাবে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার অভিযোগ তুলে বিরোধী তার দেওয়া উপহার প্রত্যাখ্যান করল বিজেপি। বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী ক্ষেত্র বারুইপুরের বিখ্যাত পেয়ারা বিধানসভার সমস্ত দলের সদস্যদের মধ্যে বন্টন করেন। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপির সদস্যরা তা নেননি। এদিন যখন বিধানসভার অধিবেশন কক্ষে […]
২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা
কলকাতা, ১০ মার্চ:- কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায় দার্জিলিং – গোপাল লামা রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী বালুরঘাট – বিপ্লব মিত্র মালদা (উত্তর) – প্রসূন ব্যানার্জী মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান জঙ্গিপুর – খলিলুর রহমান বহরমপুর – ইউসুফ পাঠান মুর্শিদাবাদ – আবু তাহের খান কৃষ্ণনগর – মহুয়া মৈত্র […]









