তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। একই সঙ্গে ব্যাঙ্কিং ফেডারেশনকে চিঠি দিয়ে রাজ্যবাসীর ব্যাঙ্ক ঋণের কিস্তি দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে মানবিক হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপি ছাড়াও এসইউসি, ফরওয়ার্ড ব্লকের মতো বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করে৷ বৈঠকে বিরোধী দলের নেতারা করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনার মোকাবিলা করার জন্য সবার কাছে আবেদেন জানান৷রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিপিআইএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও জনধন প্রকল্পে কেন্দ্রসরকারকে জরুরি ভিত্তিতে টাকা দেওয়ার দাবি করেছেন । ৩১ মার্চ পর্যন্ত লকডাউন-এর সময়সীমা বাড়াতেও তিনি আর্জি জানান ।বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য সরকারের তরফে সবরকম সহায়তার আশ্বাস দেন। ‘মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন আব্দুল মান্নান , প্রদীপ ভট্টাচার্য ,সূর্যকান্ত মিশ্র , সুজন চক্রবর্তী , জয়প্রকাশ মজুমদার , সায়ন্তন বসু , সুব্রত বক্সি , মনোজ ভট্টাচার্য , অশোক ঘোষ।Related Articles
রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের রদবদল।
কলকাতা, ৫ মে:- রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের কিছু রদবদল করা হল। জঙ্গলমহলে নতুন করে মাথাচাড়া দিয়েছে ‘মাওবাদী আতঙ্ক’। মাওবাদীদের নাম করে পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায়। চলতি মাসেই যখন সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, তখন বদলি করে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে বিশ্বজিৎ ঘোষ। নতুন পুলিস সুপার হলেন অরিজিৎ সিনহা। হাঁসখালিকাণ্ডে […]
ধনিয়াখালি কলেজের প্রজ্ঞা জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশে !
সুদীপ দাস , ১৮ জুলাই:- ধনিয়াখালি থানার ভান্ডারহাটি কেশবপুরে কালিবাড়ির প্রত্যন্ত এলাকায় অ্যাডবেস্টসের চালের একচিলতে ঘর। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনরকমে দিন গুজরাতেন দেবনাথ দম্পতি। গ্রামের অত্যন্ত সাদামাটা পরিবার বলতে যা বোঝায় আর কি। স্বামী প্রদীপ দেবনাথের করা ১০০ দিনের কাজের টাকায় পেট চালানোর পর ছেলে-মেয়ের পড়াশুনার খরচ জোগার হচ্ছিলো না। তাই সংসারের […]
আবার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার গোঘাটে , এলাকায় উত্তেজনা , পথ অবরোধ।
হুগলি , ১৩ সেপ্টেম্বর:- আবারো বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল গোঘাটে।ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় । জানা যায় ওই মৃত ব্যক্তির বাড়ি গোঘাটের খানাটি গ্রামে ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গণেশ রায়(৫৫)। রবিবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি […]







