সুদীপ দাস , ২১ মার্চ:- করোনা আতঙ্কে দিশাহারা গোটা বিশ্ব। আমাদের দেশেও জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র করোনার জন্য বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদ রদাস মোদী। সেই ভাষনেই তিনি আগামি রবিবার দিনটিকে “জনতা কার্ফু” হিসাবে ঘোষনা করেছেন। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর আবেদন জানিয়েছেন। সেই জনতা কার্ফু নিয়েই জনতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য প্রধানমন্ত্রীর এই নির্দেশ করোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনতা কার্ফু ঠিকভাবে পালন করা হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে মানবসভ্যতা। আবার অনেকের বক্তব্য এভাবে একদিন বাইরে না বেড়িয়ে কি আর করোনাকে আটকানো যাবে? অন্যদিকে অনেকেই বলেন জনতা কার্ফুর ফলে এখন থেকে সবাই নিত্য সামগ্রী বাড়িতে তুলে নিচ্ছেন। মুদিখানার দোকানে লম্বা লাইন। আখেরে লাভবান হচ্ছে অনেক ব্যাবসায়ীরা। রবিবার ছুটির দিন এই কার্ফু জারি কেনো করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
Related Articles
মুখ্যমন্ত্রী বিকৃত মন্তব্যের প্রতিবাদে মতুয়াদের প্রতিবাদ মিছিল।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে মতুয়াদের প্রতিবাদ মিছিল কেষ্টপুর। পুলিশের সাথে ধস্তাধস্তি। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দাবী নিয়ে কেষ্টপুরের মৃধা মার্কেট সংলগ্ন অঞ্চল থেকে এই মিছিল শুরু হয়। ভিআইপি রোডে পৌঁছলে পুলিশের সাথে ধধস্তাধস্তি শুরু হয়। মুখ্যমন্ত্রী হরিচাঁদ গুরুচাঁদ এর বিষয় নিয়ে কিছু বক্তব্য দিতে গিয়ে, উচ্চারণে ভুল করেছেন। তারই প্রতিবাদে বুধবার […]
বৃষ্টির আশায় বিশ্ব শান্তি যজ্ঞ।
হুগলি, ২৩ এপ্রিল:- চূড়ান্ত দাবদাহ চারিদিকে,তাপপ্রবাহ জেরবার মানুষ ও সমস্ত প্রাণী ,প্রকৃতি দেবী রুষ্ট,একটু বৃষ্টির আশায় সকলে অপেক্ষায় আর এই হেন পরিস্থিতি তে প্রকৃতি দেবী কে তুষ্ট করতে একটু বৃষ্টির আশায় বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হুগলির হরিপাল বিধানসভার শ্রীপতিপুর গ্রামের সবুজ কালী মায়ের মন্দিরে।এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই হোম যজ্ঞ, যজ্ঞ […]
আগামী দিনে বেসরকারিকরণের পথে পোস্ট অফিসও ? হাওড়া জিপিও এর সামনে প্রতিবাদ বিক্ষোভ।
হাওড়া, ২ আগস্ট:- পোষ্ট অফিসকে বেসরকারিকরণ করা চলবে না এই দাবি তুলে মঙ্গলবার হাওড়া জিপিও এর সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি’র কর্মীরা। তাদের দাবি, রেজিস্ট্রি পোস্ট আর স্পিড পোস্টকে একত্রে মেলানোর যে চেষ্টা চলছে এতে সাধারণ মানুষের অসুবিধা হবে। অর্থাৎ রেজিষ্ট্রি পোস্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আগামী দিনে। এতে বহু গুরুত্বপূর্ণ নথি সাধারণ মানুষের হাতে […]






