কলকাতা ,১৯ মার্চ :- এত শর্ট টাইম এর মধ্যে সবাইকে আসতে হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’। বেসরকারি হাসপাতালে দিকটা আমাদের ভাবতে হবে কারণ আপনারা অনেক মানুষকে ট্রিটমেন্ট দেন। গভঃ সেক্টর ও প্রাইভেট সেক্টর আমরা একসঙ্গে কাজ করব। আইসিএমআর একটা গাইডলাইন দেবে আপনারা একটু প্রস্তুত থাকবেন সেই গাইডলাইন মেনে আমরা যেন সঙ্গে সঙ্গে কাজ করতে পারি। প্রাইভেট হাসপাতাল ও নার্সিং হোম যেগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হোক আমাদের স্বাস্থ্যসচিব বিবেক কুমার মেন্টেন করবেন। আইসোলেশন এর জন্য আমরা দুটো জায়গা রেডি করেছি একটা রাজারহাটে আরেকটা নিউটাউনে। শুধুমাত্র বেলেঘাটা আইডি হাসপাতালে উপর খুব চাপ পড়ছে। বেলেঘাটা আইডি হাসপাতালে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা খুব ভালো কাজ করছে। আমরা সরকারের পক্ষ থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্যানিটাইজ করা ছয়টা অ্যাম্বুলেন্স রাখা হবে। যাতে অনেক বেশি রোগী হয়ে গেলে ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। এই সময়টা ঝগড়া করা নয়, আইন না মানার নয়, ব্যবসা করার নয়। আইডি হাসপাতালে যে ছবিটা আছে সেটা আমরা ১০০ টা বেড করার সিদ্ধান্ত নিয়েছি বাঙ্গুর হাসপাতাল ১৫০ টি আইসোলেটেড বেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে যে নতুন তৈরি করা নাইট শেল্টার ভবনটি রয়েছে সেটা এখনো কাজে লাগানো হয়নি, এখন আপৎকালীন পরিস্থিতিতে তাকে হাসপাতালে পরিণত করে নেওয়া হোক। আরজিকর হাসপাতালে কুড়িটি আইসোলেশন রাখার সিদ্ধান্ত। আইডি হাসপাতালের আশেপাশে যদি কোন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম পাই তাহলে সেটা কেউ আমরা এই কাজে ব্যবহার করব। এত আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু সামনের ২,৩ সপ্তাহটা খুব দরকারি। আমরা ৩০০ ভেন্টিলেশন মেশিন অর্ডার দিয়েছি।এরমধ্যে ৭০ টা আমরা অলরেডি পেয়ে গেছি। দু লক্ষ মাস্ক, ১০ হাজার থার্মাল গান আমরা অর্ডার দিয়েছি। ডিস ইনফেকশন আরো বাড়াতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু আমাদের এটা সিরিয়াসলি নিতে হবে। সমস্ত SO IC দের বলছি, জেলার সব পুলিশ আধিকারিকদের বলছি, কেউ কেউ অযথা বাড়তি হোর্ডিং করছে এবং এর পাশাপাশি অনেকেই গুজব ছড়াচ্ছে আপনারা ভিজিলান্স করুন। ২৪*৭ আমাদের কাজ করতে হবে। কেন্দ্রীয় সরকারের থেকে কিট আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব এই কিটগুলো যদি আরো বেশি দেওয়া যায় এবং জেলাতে যে ল্যাব তৈরির জন্য অনুরোধ করা হয়েছিল সেইগুলোর পারমিশন যাতে কেন্দ্রীয় সরকার তাড়াতাড়ি দেয়, কারণ এখন যদি না দেয় তবে পরে দিলে কোন লাভ হবেনা। টাইম ইস রানিং আউট। আমরা গরিবের সরকার।এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে কোন সাহায্য পাই নি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ গুলোকে আমি অনুরোধ করব যাতে বনগাঁ বা রাজ্যের বিভিন্ন সীমান্তে অনেকগুলো ট্রাক রয়েছে, সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। যে যে দেশ থেকে এসেছে বা যে জায়গা থেকে সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। একটা ডিজাস্টার রুখতে গিয়ে আমরা কেন আরো একটা ডিজাস্টার এলাও করব।
Related Articles
সিপাইবাজারে মৃগেন্দ্র নাথ মাইতির বাসভবনে মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ৭ ডিসেম্বর:- মেদিনীপুর বিধানসভার দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হয়েছিলেন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা […]
বেহালায় দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় গড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৪ আগস্ট:- বেহালা দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। ভোর থেকে বেহালার চৌরাস্তা অগ্নিগর্ভ । বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার […]
তৃণমূলকে না সরালে কোনো জুটমিল খুলবে না রিষড়ার জনসভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর।
হুগলি , ২৮ জানুয়ারি:-নির্বাচনের ভোট বাক্সে জুট মিল শ্রমিকদের ভোট আদায় করতে হুগলির রিষড়া জনসভায় শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি। ভয় একদম পাবেন না। মোদীজী আমাকে দায়িত্ব দিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করেছেন। আপনাদের সমস্যা রয়েছে। সমস্যা মেটানোর দায়িত্ব আমাদের। পদ্মফুলে ভোট দিন। এই ভোটে তৃনমূল কংগ্রেস কে পরাজিত করতে হবে। গঙ্গা তীরবর্তী চন্দননগর থেকে উত্তর […]




