হুগলি,১৮ মার্চ:- মুখ্যমন্ত্রীর নির্দেশ করোনা মোকাবিলায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন রকম গাফিলতি চলবে না। বিশেষ করে ভাইরাসের মোকাবিলায় ডাক্তারদের নির্দেশ মুখে মাস্ক পড়তে হবে ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে ব্যাপক কালোবাজারি চালাচ্ছে একদল ব্যাবসায়ী। এর বিরুদ্ধে অভিযানে নামে শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান গুলোতে আজ অভিযান চালানো হয়। পরে সুবীরবাবু সাংবাদিকদের জানান আজকের অভিযানে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান গুলোতে ঘুরে দেখেছি তবে এক্ষেত্রে দেখা গেছে একটি দোকানে যদিও সেটি ওষুধের দোকান নয় একজন ৫ টাকার মাস্ক় সেগুলি ৪০ টাকায় বিক্রি করছিল ।তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
Related Articles
হাওড়ার পুজোমন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- মহালয়ার একদিন আগেই শনিবার হাওড়ার বেশ কয়েকটি বড়ো পুজোমন্ডপ পরিদর্শন করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা এদিন সরোজমিন করা হয়। শনিবার সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করা হয়। কমিশনার নিজে কথা বলেন পুজো […]
বিমান বসু’র নেতৃত্বে হাওড়ায় শান্তি- সম্প্রীতির মহামিছিল।
হাওড়া,১০ এপ্রিল:- হাওড়ায় সিপিআইএম জেলা কমিটির উদ্যোগে বামপন্থী দলসমূহের ডাকে সোমবার বিকেলে এক শান্তি ও সম্প্রীতির মহামিছিলের আয়োজন করা হয়। হাওড়ার বালিখাল থেকে গোলাবাড়ির ব্রিজ অ্যান্ড রূফ কারখানা পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় উৎসবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা বন্ধ করার দাবিতে, সারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করার দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা […]
ডাক বিভাগের সমস্ত পরিষেবায় ইউপিআই অ্যাপ মারফত টাকা দেওয়া যাবে।
কলকাতা, ১৯ আগস্ট:- ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা আধুনিক প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দিতে এবার পোস্ট অফিস গুলিতে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা ডাক বিভাগের সমস্ত পরিষেবার জন্য ইউপিআই অ্যাপ মারফত টাকা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী জানিয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের চার হাজারের বেশি […]











