পূর্ব বর্ধমান ,১৭ মার্চ :- পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস,শহর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জয়দেব মুখার্জি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলার ওমা সাঁই সহ অনান্য তৃনমূল কংগ্ৰেসের কর্মী সমর্থকরা । এদিন মন্ত্রী স্বপন দেবনাথ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।এদিন তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা কংগ্ৰেসের পক্ষ থেকেও এদিন বর্ধমান বিসি রোড জেলা কংগ্রেস অফিসের সামনে সাইবাড়ি হত্যাকান্ডের মৃত শহীদের স্মরন করে শহীদ বেদিতে মাল্যদান করেন কংগ্ৰেসের কর্মীসমর্থকেরা।
Related Articles
পান, বিড়ি, সিগারেটের আড়ালে চলছে রমরমিয়ে মদের ব্যাবসা আরামবাগে।
আরামবাগ, ২৯ জুন:- গোপন সুত্রে খবর পেয়ে রাতে স্টেশনারি দোকানে অভিযান আরামবাগ থানার পুলিশের। হানা দেওয়ার পরই চক্ষু চরক গাছ। পান, বিড়ি ও সিগারেটের আড়ালে রমরমিয়ে চলছে বিলাতি মদের ব্যবসা। মদসহ গ্রেফতার দোকানের মালিক। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ভাটার মোড়ে একটি দোকানে পান বিড়ি সিগারেট দোকান ছিলো। পুলিশ তল্লাশি চালিয়ে মদসহ নাকি দোকানের মালিককে ধরে […]
ঘটকদের বিঝারির গ্রামের বাড়িতে গিয়েছিলেন মা সারদাদেবী।
হাওড়া, ১০ অক্টোবর:- অধুনা বাংলাদেশের ফরিদপুরের বিঝারি গ্রামে প্রায় আড়াই শতাব্দী আগে প্রথম দুর্গোৎসবের আয়োজন করেছিলেন ঘটক পরিবারের পূর্বপুরুষেরা। সেখান থেকেই পরিবারের পুজোর শুরু। পান্ডবেশ্বর থেকে হিন্দুস্তান পার্ক হয়ে কলকাতা যাদবপুরের রামগড়ে আজও বংশ পরম্পরায় চলে আসছে দূর্গাপূজো। এভাবেই টানা আড়াইশ বছরে কখনও ছেদ পড়েনি ঘটক পরিবারের পুজোয়। এঁদের পুজোর আচার অনুষ্ঠান শাক্ত মতে হয়ে […]
সিবিআইয়ের নোটিশ গেল কয়েকজনের বাড়িতে।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় হাওড়া ডোমজুড়ের রাজীব পল্লীতে সোমবার সকালে সিবিআইয়ের নোটিশ গেল বেশ কয়েকজনের বাড়িতে। এদিন বেলা বারোটার পর সিবিআইয়ের এক প্রতিনিধি দল রাজীব পল্লীতে আসেন। নোটিশ দেওয়ার পর মঙ্গলবার তাদের সিবিআই দপ্তরে যাওয়ার নির্দেশ দেন। Post Views: 420





