হুগলি,১৬ মার্চ :- গোটা দেশে করোনার জেরে সরকারী সতর্কতায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী হয়েছে,তার জেরে একাধিক ধর্মস্থানে ভক্তদের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ, এবার সেই পথে হেঁটে কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে ভাইরাস প্রতিরোধের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার অর্থাৎ ১৬/০৩/২০২০ থেকে অনির্দিষ্ট কালের জন্য রামকৃষ্ণ মঠ ,কামারপুকুরে ভক্তদের জন্য দুপুরে প্রসাদ বিতরন বন্ধ থাকবে। মঠে আগত ভক্তবৃন্দরা শ্রীরামকৃষ্ণ মন্দিরে একে একে প্রনাম করতে পারবেন। ভিতরে দলবদ্ধভাবে বসতে পারবেন না। সন্ধ্যারতির সময়ে ভক্তদের মন্দিরে বসার ব্যবস্থা থাকবে না। ঐই সংক্রান্ত সকল অনুসন্ধানের উত্তর ১৪/০৪/২০২০ তারিখের পর দেওয়া হবে বলে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রামকৃষ্ণ মঠ।। মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দজী মহারাজ বলেন,করোনা ভাইরাস নিয়ে বেলুড় মঠের সিন্ধান্তের পর কামারপুকুর মঠে ও সাবধানতা অবলম্বন করা হল।।এখানে রোজ ই হাজার হাজার মানুষ আসেন তাই এক ই নিয়মে আমরা কামারপুকুরে সাবধানতা অবলম্বন করলাম। আগামী এপ্রিল মাসের ১৪ তারিখ অবধি প্রসাদ বিতরন বন্ধ থাকবে।
Related Articles
বেসরকারিকরণের প্রতিবাদে গঙ্গায় তর্পণ।
হাওড়া, ৬ অক্টোবর:- শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের প্রতিবাদে এবং ৬০ বছর অবধি চাকুরী স্থায়ীকরণের দাবীতে অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের সদস্যরা। বুধবার এনএসকিউএফ শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব কর্মীবৃন্দ হাওড়া চাঁদমারি ঘাটে গঙ্গায় নেমে তর্পণ করে বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্য সরকার […]
রিষড়া থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন।
হুগলি, ২৭ ডিসেম্বর:- সোমবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। রিষড়া থানার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় মানুষের অমূল্য জীবন বাঁচাবার বার্তা পৌছে দেয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই কর্মসূচি গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়েছে মানুষের মধ্যে ইতিমধ্যেই। ফলে দুর্ঘটনায় […]
পঞ্চায়েত নির্বাচনের গণনা এবার কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা, ২২ জুন:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গণনা এবার কেন্দ্রীভুত করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। এর ফলে এবার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এর গণনা একসঙ্গে হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। আগে এই গণনা আলাদা আলাদা ভাবে সম্পন্ন করা হত। কমিশন সূত্রে খবর কেন্দ্রীভুত গণনা হলে সময় বাঁচবে এবং ফল ঘোষণার প্রক্রিয়াও […]









