কলকাতা, ১৬ মার্চ :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্ন সভাঘরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,স্বাস্থ্য ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিক ও পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে স্কুল, কলেজ, আইসিডিএস ছুটির মেয়াদ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। আইসিডিএস এ পড়ুয়া শিশুদের মিড ডে মিলের চাল ডাল সরাসরি তাদের বাড়িতে পাঠানো হবে বলে তিনি জানান। এই সময় শিক্ষক-শিক্ষিকারা প্রশাসনিক কাজ বাড়ি থেকে করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শপিং মল, চা বাগান কর্তৃপক্ষ কে করোনা মোকাবিলায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। সিনেমা হল, যে কোনো ধরনের শুটিং ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানান। শুটিং নিয়ে আলোচনার জন্য আগামীকাল টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীরা বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের কোনো ঘটনা না থাকলেও প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ গৃহ পর্যবেক্ষণে রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় […]
বসন্তে বাগান প্রেম চন্দননগরে।
সুদীপ দাস, ১৩ মার্চ:- সবুজ গাছ জানান দেয় বসন্ত এসে গেছে। ভরা বসন্তে তাই সবুজ রং গায়ে মেখে চন্দননগর গঙ্গা পারে বসলো সবুজ গাছের মেলা। সৌজন্যে সোশ্যাল মিডিয়া গ্রুপ “হুগলী- বাগান প্রেমী। এই ফেসবুক গ্রুপের উদ্দেশ্য সবুজের মাঝে বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখা। বর্তমানে চারিদিকে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে তার বিরুদ্ধে একটা লড়াই চালানোও এই গ্রুপের লক্ষ্য। রবিবার […]
ডানকুনিতে কর্মিসভা ! গোষ্ঠীদ্বন্দে জেরবার শাসকদল।
চিরঞ্জিত ঘোষ , ১৪ অক্টোবর:- কোন গোষ্ঠী নয়। কতিপয় কিছু ভুইফোঁড় যারা দল ভাঙিয়ে করে কর্ম্মে খাচ্ছে তারাই দলে বিভাজন ঘটাচ্ছে বলে তোপ দাগেন ডানকুনি যুব তৃণমূলের বিদায়ী সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়। ডানকুনিতে বিধায়কের কর্মী সন্মেলন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ১২ বছর ধরে যুব সভাপতির দায়িত্ব সামলানোর পরেও কর্মী সন্মেলনের খবর পাচ্ছি না।কর্মসূচির দিন […]








